Thursday, May 14, 2026

”রক্ত লাগলে জানাবেন…” বুদ্ধদেবকে নিয়ে পোস্টে বিতর্কের জবাব দিলেন দেবাংশুর

Date:

Share post:

অনেকটাই স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেসরকারি হাসপাতাল থেকে সময় সময় মেডিক্যাল বুলেটিন জানাচ্ছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন। প্রতিনিয়ত খবর রাখছেন। এরই মধ্যে হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যকে রক্ত দেওয়া হবে। সংবাদ মাধ্যমে তা দেখে তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের ফেসবুকে একটি পোস্ট
করেন। সোশ্যাল পোস্টে দেবাংশু লেখেন, “বুদ্ধবাবুকে রক্ত দিতে হবে শুনলাম। প্রয়োজনে গ্রুপ-সহ জানাবেন। তৃণমূল কর্মীরা দিয়ে আসবে।” আপাত-নিরীহ একটি পোস্ট। যেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তাই দিয়েছেন দেবাংশু। চিকিৎসায় সহযোগিতা করার কথাই তো বলা হয়েছে। কিন্তু তা নিয়েও বিতর্ক নেটপাড়ায়।

বুদ্ধবাবুর জন্য রক্তদানের ইচ্ছাপ্রকাশ করে ফেসবুকে করা দেবাংশুর পোস্টের পরই একজন কমেন্ট বক্সে লিখেছেন, “এটা জানলে বুদ্ধবাবু রক্ত নেবেন না।” তার উত্তরে দেবাংশু লেখেন, “জ্যোতিপ্রিয় মল্লিক একবার বলেছিলেন, সিপিএমের লোকেদের সঙ্গে চা খাবেন না, বিয়ে বাড়িতে যাবেন না…। তখন ভাবতাম কেন এসব কথা বলছেন! আজ ভাবি, কেন আরেকটু বেশি বললেন না।”

এদিকে হাসপাতাল সূত্রে খবর, আগের চেয়ে অনেকটা সুস্থ হলেও আগামী শনিবার পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। আগে জানা গিয়েছিল তাঁর বাইপ্যাপ সাপোর্ট মাঝেমধ্যে বন্ধ করে দেখা হচ্ছে। বাইপ্যাপ ছাড়াই শ্বাস নিতে পারছেন বুদ্ধবাবু।

 

 

 

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...