Tuesday, March 17, 2026

‘ইন্ডিয়া’তে আপত্তি জানিয়ে মামলা দায়ের, জোটকে নোটিশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিরোধীদের মহাজোটের নামকরণ হয়েছে ইন্ডিয়া(INDIA)। এই নাম নিয়ে উদ্বিগ্ন শাসক শিবির। নাম ইস্যুতে একাধিকবার সরব হওয়ার পর, এবার জোটের নাম ইন্ডিয়ার রাখা নিয়ে আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টে(Delhi High Court) দায়ের হল জনস্বার্থ মামলা(PIL)। মামলাকারীর দাবি, জোটের নাম হিসেবে বিরোধী দলগুলি দেশের নাম ব্যবহার করতে পারে না। শুক্রবার এই মামলার বিষয়েই নোটিশ পাঠিয়ে ২৬টি রাজনৈতিক দল এবং নির্বাচনী সংস্থার জবাব চেয়েছে প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নারুলার ডিভিশন বেঞ্চ।

বিরোধী জোটের নাম কেন দেশের নামে হবে? এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন গিরিশ ভরদ্বাজ। তাঁর অভিযোগ, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে তারা ইন্ডিয়া নামটি ব্যবহার করছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। এই নামকরণের জন্য ভোটে অশান্তি হতে পারে। নির্বাচনের স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি, নাগরিকদের মধ্যে হিংসা ছড়াতে পারে এবং দেশের আইনশৃঙ্খলার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবেদনকারী। তিনি আরও বলেছেন, ভারতের প্রতীক ও নাম (অনুচিত ব্যবহার প্রতিরোধ) আইন, ১৯৫০-এর ধারা অনুযায়ী এই ধরণের ক্ষেত্রে ভারতের নাম ব্যবহার করা নিষিদ্ধ বলেও দাবি করেছেন তিনি। শুধু তাই নয় ভরদ্বাজের অভিযোগ, “বিরোধী নেতারা জোটের নাম আমাদের দেশের নামে দিয়ে দেখাতে চাইছেন এনডিএ/বিজেপি এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদি আমাদের দেশের বিরোধী। রাহুল গান্ধীর বক্তব্য সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করেছে। মানুষকে তারা বোঝাতে চাইছে, আসন্ন নির্বাচনে একটি রাজনৈতিক জোট এবং আমাদের দেশের মধ্যে লড়াই হবে।”

ব্যাঙ্গালুরুর বৈঠকে ২৬ টি রাজনৈতিক দলের উপস্থিতিতে বিরোধী জোটের নাম স্থির হয়েছিল, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। লোকসভা নির্বাচনে ‘এনডিএ’ বনাম ‘ইন্ডিয়া’ লড়াইয়ের সুর বেধে দেয় বিরোধীরা। এরপর থেকে বিরোধী জোটের নাম নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিন বা পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো সংস্থা ও সংগঠনগুলির নামেও ইন্ডিয়া শব্দটি ছিল। কিন্তু, তার তারা কখনই ভারতের কল্যাণ চায়নি। এই পরিস্থিতির মাঝেই এবার ‘ইন্ডিয়া’ নামকরণ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো দিল্লি হাইকোর্টে।

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...