Sunday, May 17, 2026

মেসি ম্যাজিক মায়ামিতেও, ১০ মিনিটেই শেষ ৯ হাজার ডলারের টিকিট !

Date:

Share post:

এবার আর্জেন্টিনা থেকে বার্সেলোনা পেরিয়ে মেসি ম্যাজিক ছড়িয়ে পড়ল মায়ামি ক্লাবে। কার্যত মেসি জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। যার ফলে ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়।লিগস কাপে আগামী রবিবার এফসি ডালাসের মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। আর এলএম টেন মায়ামিতে যোগ দেওয়ার পর প্রতিপক্ষের মাঠে হবে এটাই তাঁর প্রথম ম্যাচ। তাই এই ম্যাচ নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে মেসি ভক্তদের মধ্যে।

মায়ামির হয়ে এখনও পর্যন্ত মেসি তিনটি ম্যাচ খেলেছেন, যার মধ্যে দুটি ম্যাচেই তিনি তাঁর ভক্তদের জোড়া গোল উপহার দিয়েছেন এবং একটি ম্যাচে ১ গোল করেন। তাই রবিবাসরীয় ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রের দর্শকদের মধ্যে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ে রয়েছে, যার ফলে টিকিট ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে। যার মূল্য ৯ হাজার ডলার।

জানা গিয়েছে, মায়ামিতে মেসি যোগ দেওয়ার পর থেকে চলতি বছরে যে পরিমাণ মেসির জার্সি সহ মায়ামি ক্লাবের ক্রীড়া সরঞ্জাম বিক্রি হয়েছে তা অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি। এমনকি রবিবারের ম্যাচের আগে সব টিকিট হট কেকের মতো বিক্রি হয়ে যাওয়ায় পুনরায় বিক্রি করা যায় এমন টিকিট সংগ্রহের অনুরোধ করা হয়েছে ডালাসের পক্ষ থেকে। সব মিলিয়ে রবিবাসরীয় ম্যাচ নিয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রের দর্শকরা টগবগ করে ফুটছে।

 

 

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...