Friday, June 26, 2026

নিরাপত্তার সমস্যা, কালীপুজোর দিন ইডেনে ম‍্যাচ নিয়ে আপত্তি কলকাতা পুলিশের : সূত্র

Date:

Share post:

অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। একটি সেমিফাইনাল নিয়ে ইডেনে হতে চলেছে মোট পাঁচটি ম‍্যাচ। ইডেনে প্রথম ম‍্যাচ ২৮ অক্টোবর। ১২ নভেম্বর কালীপুজো। ওইদিন ইডেনে রয়েছে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। আর সূত্রের খবর, এই ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা হতে পারে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে সিএবিকে। যদিও সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এখনও পুলিশের থেকে সরকারি ভাবে তাঁদের কিছু জানানো হয়নি। যদি জানান হয়, তাহলে আইসিসি-কে বলব।

এদিকে এদিন ইডেনে পরিদর্শনে আসে আইসিসি-র প্রতিনিধি দল। শনিবার আইসিসির সাত সদস্য এবং বিসিসিআই এর পক্ষ থেকে ১১ জন আসেন ইডেন পরিদর্শনে। ক্রিকেটের নন্দনকানন দেখে খুশি আইসিসি-র কর্তারা। এই নিয়ে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন পরিদর্শনে এসে প্রতিনিধিরা বেশ খুশি। নতুন ভাবে ইডেনে যে কাজ চলছে তাতে তারা খুশি। তবে সূত্রের খবর, ইডেনের দর্শক আসন কমছে না। ৬৫ হাজার দর্শকই ইডেনে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ দেখতে পারবেন।

এদিকে বিশ্বকাপের জন্য একটি নতুন ইলেকট্রনিক্স স্কোরবোর্ড ইডেনে বসতে চলেছে। এদিন এমনটাই জানান সিএবি সভাপতি। এছাড়াও খেলোয়াড়দের ড্রেসিংরুমকেও নতুনরূপে সাজানো হচ্ছে বলে জানান তিনি। খেলোয়াড়দের জন্য আরও কিছু সুবিধা নিয়ে আসা হচ্ছে। এই নিয়ে সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, ইডেনে নতুন স্কোরবোর্ড বসছে। ঢেলে সাজানো হচ্ছে শৌচাগার এবং কর্পোরেট বক্স।

আরও পড়ুন:তিরন্দাজিতে সোনা জয়, ইতিহাস গড়লেন অদিতি গোপীচাঁদ স্বামী

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...