Thursday, May 14, 2026

মেয়ের জন্মের পরই দুঃসংবাদ! কেঁদে ভাসালেন বিপাশা বসু

Date:

Share post:

একদিকে ইলিয়ানার পুত্র সন্তানের জন্মের খবর প্রকাশ্যে এসেছে, আর অন্যদিকে বঙ্গতনয়া বিপাশা বসু (Bipasa Basu)জানালেন তাঁর সন্তানের কষ্টের কথা। ইন্টারভিউ দিতে দিতেই লাইভে কেঁদে ফেললেন ‘ রাজ’ সিনেমার নায়িকা। গত বছরের নভেম্বর মাসে ‘মিষ্টি’ কন্যা সন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী। করণ- বিপাশার (Karan Singh Grover & Bipasa Basu) কোল আলো করে দেবী বসু সিং-এর জন্ম হলেও, এরপরের কিছু মাস মারাত্মক যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন বিপাশা (Bipasa Basu)। নেহা ধুপিয়ার লাইভ চ্যাট শোয়ে এসে সেই কঠিন সময়ের কথা বলতে গিয়েই হাপুস নয়নে কেঁদে ফেললেন অভিনেত্রী। একরত্তির হার্টে ফুটো, চিকিৎসকদের কথায় ভেঙ্গে পড়েন মা বিপাশা। কীভাবে সামলালেন সেই কঠিন সময়?

সদ্যজাত সন্তানের জন্মের পরই বিপাশা আর করণ জানতে পারেন যে মেয়ের হার্টে বড় দুটো ফুটো রয়েছে। যেগুলো নিজে থেকে সেরে ওঠা অসম্ভব। কিন্তু এত ছট বাচ্চার অপারেশন করা যাবে না, অন্তত মাস তিনেক বয়স পর্যন্ত অপেক্ষা করতেই হবে। চিকিৎসকদের সেই কথা শুনে পায়ের তলা থেকে মাটি সরে গেছিল বিপাশার। ডাক্তারদের পরামর্শমতো কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন মেয়েকে। সাক্ষাৎকারে সেই কঠিন দিনের কথায় জানান মুম্বইবাসী বঙ্গকন্যা। তিনি বলেন, “যে কোন সাধারণ মা-বাবার থেকে আমাদের জার্নিটা অনেকটাই আলাদা। আমার মুখে এই মুহূর্তে যে হাসিটা রয়েছে, সেটা তখন ছিল না। আমি চাই না কোন মায়ের সাথে এমন হোক। সদ্য মা হয়েছি তখন। সন্তান হওয়ার তৃতীয় দিনে জানতে পারি যে জন্মসূত্রে ওর হৃদয়ে দুটি ছিদ্র রয়েছে। একজন নতুন মা হিসেবে…”- এইটুকু বলতে গিয়েই কান্নায় গলা বুজে আসে অভিনেত্রীর। তিনি বলছেন এই কথা কখনই প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু এমন লড়াই অনেক মাকেই হয়তো লড়তে হয়েছে। সেই কথা স্মরণ করিয়ে বিপাশা জানান এখন মিষ্টি মেয়েকে নিয়ে তিনি আর করণ ভাল আছেন। প্রথম পাঁচটা মাস সমস্যার মধ্যে গেলেও এখন সম্পূর্ণ সুস্থ আছেন ৯ মাসের শিশুকন্যা।


 

 

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...