Thursday, June 4, 2026

কলকাতা পুলিশের ম্যাপে ভাঙড়-কাশীপুর, তৈরি হবে নয়া ৯ থানা!

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগের থেকে ফল প্রকাশের পরেও উত্তপ্ত ছিল। এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ ছিল বিরোধীদের দিকে। এর প্রেক্ষিতে ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো, এবার কলকাতা পুলিশের ম্যাপে ঢুকছে ভাঙড় ও কাশীপুর। শুধু তাই নয়, KLC, ভাঙড় (Bhangar), কাশীপুর (Kashipur) থানা ভেঙে ৯ থানা তৈরি হবে। নবান্ন সূত্রের খবর, এই সংক্রান্ত নথি জমা পড়েছে।

কলকাতায় আলিপুর বডিগার্ড লাইনসে এক অনুষ্ঠানে ভাঙড় ও কাশীপুর থানাকে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ২৭ জুলাই এলাকা পরিদর্শন করেন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।

ভাঙড়ের নতুন ৯টি থানা

কলকাতা লেদার কমপ্লেক্স
ভাঙড়
উত্তর কাশিপুর
হাতিশালা
পোলেরহাট
বিজয়গঞ্জ বাজার
নোদরা
চন্দনেশ্বর
নারায়ণপুর

রাজ্যের ল্যান্ড রিফর্ম কমিশনার নয়া থানাগুলির এলাকা নির্ধারণ করেছেন। নবান্নের অনুমোদন পেলেই চালু হবে নতুন থানাগুলি। পরবর্তীতে এই থানাগুলিকে নিয়ে একটি ডিভিশন তৈরিরও পরিকল্পনা রয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ভাঙড় থানা কে ভেঙে নটি থানা তৈরির প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হবে বলে খবর।

আরও পড়ুন- ভার্চুয়াল নয় সরাসরি ল*ড়াই করবেন মাস্ক ও জুকারবার্গ , চলছে প্রস্তুতি

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...