Friday, May 15, 2026

শ্রাবণের অবিরাম ধারায় আজ ভিজবে তিলোত্তমা

Date:

Share post:

পূর্বাভাসমত সপ্তাহের শুরুতেই সকাল থেকেই মুখভার আকাশের।দেখা মেলেনি সূর্যের। কখনও ঝিরঝিরে কখনও আবার মুষলধারে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দফায় দফায় ভিজেছে শহর কলকাতাও।হাওয়া অফিসের তরফে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আরও পড়ুনঃ ‘চন্দ্রদর্শন’, চাঁদের কক্ষপথে পৌঁছে প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ৩

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার প্রায় সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে তাপমাত্রাও বেশ অনেকটাই কমবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও রোদের দেখা মেলেনি। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫ দশমিক ৩ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের ৭ জেলায় আগামী ২ দিন চলবে ভারী বৃষ্টি। উত্তর ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে চলবে ভারী বৃষ্টির দাপট। তবে মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি পার্বত্য এলাকাগুলিতে ধসের আশঙ্কার কথাও শুনিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...