Thursday, May 14, 2026

পুলিশি তৎপরতায় বেহালার চৌরাস্তায় সামনে থেকে সরানো হল দোকান, ফের খুলল বড়িশা হাইস্কুল

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর সোমবার সকালে খুলল বড়িশা হাইস্কুল। লালবাজারের নির্দেশ মেনে এদিন স্কুলের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের ডায়মন্ড হারবার রোডে যেতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পারাপার করানো হচ্ছে। স্কুলে যাওয়া-আসার সময় যাতে সকলেই। ফুটপাত ব্যবহার করেন, তার ওপর নজর রাখছেন পুলিশ কর্মীরা।


আরও পড়ুনঃ বেহালার ছাত্রমৃ.ত্যুর ঘটনায় ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব

পথদুর্ঘটনায় স্কুলপড়ুয়া সৌরনীলের মৃত্যুর থেকেই নড়ে চড়ে বসেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। বেহালায় মর্মান্তিক দুর্ঘটনার পর পুরসভা, পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে ফুটপাত খালি করা হয়। মেট্রো স্টেশনের এলাকায় যে সব দোকান বসেছিল সেই দোকানদারদের রবিবার বিকেল ৪টের মধ্যে সরে যেতে বলা হয়েছিল। না হলে প্রশাসনের তরফ থেকে দোকান সরিয়ে দেওয়ারও হুঁশিয়ারি ছিল। কিন্তু বিকেলের পরও দোকান না সরানোয় পুলিশ এসে কয়েকটি দোকান সরিয়ে দেয়। তার পর বাকি দোকানদাররাও সরিয়ে নেন তাঁদের অস্থায়ী দোকানগুলিকে।


প্রসঙ্গত, শুক্রবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হয় স্কুলপড়ুয়া সৌরনীলের। তাঁর বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। মর্মান্তিক শিশুমৃত্যুর ঘটনার পক থেকেই পরপর তিনদিন বন্ধ ছিল স্কুল। রবিবার ওই এলাকার ফুটপাতের দোকানগুলি উঠিয়ে দেওয়ার পর সোমবার ফের শুরু হয়। কলকাতা পুলিশের এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে শুরু করে পথচারীরাও।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...