Saturday, June 27, 2026

ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় কানাইপুরের ছোট্ট অনিকেতের

Date:

Share post:

সুমন করাতি,হুগলি : বড় সাফল্য পেল কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অনিকেত বন্দ‍্যোপাধ‍্যায়। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর। সেই প্রতিযোগিতায় সোনার পদক জয় করে টেকনো ইন্ডিয়া বিদ্যালয়-এর তৃতীয় শ্রেণীর ছাত্র অনিকেত বন্দ‍্যোপাধ‍্যায়। তার এই সাফল্যে খুশির হাওয়া হুগলি জেলার কানাইপুর এলাকায়।

ছেলের এই সাফল্যে গর্বিত অনিকেতের মা অর্পিতা বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি বলেন,”ছেলে চার বছর বয়স থেকে ক্যারাটে শিখছে। ওর সাফল্যের জন্য কোচেদের কাছে আমরা কৃতজ্ঞ।” অনিকেতের এই সাফল্যে উচ্ছ্বসিত অনিকেতের কোচ শুভঙ্কর দাস। তিনি বলেন, “ওর মধ্যে ভালো প্রতিভা রয়েছে। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছে। এই সাফল্য আগামী দিনে এগিয়ে যেতে ওকে সাহায্য করবে।”

ছোট্ট অনিকেত পদক পেতেই উৎসবের চেহারা নেয় হুগলি কানাইপুর। কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান আচ্ছেলাল যাদব শুভেচ্ছা জানান ছোট অনিকেতকে। তিনি বলেন,” এটা কানাইপুর এলাকার সব মানুষের একটা গর্বের বিষয়। কানাইপুর এলাকায় অনিকেত এত ছোট বয়সে সোনা জিতেছে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। আগামী দিনে অনিকেত আরো অনেক দূর এগিয়ে যাক ভগবানের কাছে এটাই প্রার্থনা।”

আরও পড়ুন:নিয়মের বেড়াজাল, এশিয়ান গেমসে চূড়ান্ত দল থেকে বাদ দীপা, ছাড়ের জন্য ক্রীড়া মন্ত্রকে চিঠি

 

 

 

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...