Thursday, May 7, 2026

ডে*ঙ্গি আক্রান্ত সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী! ভর্তি হাসপাতালে

Date:

Share post:

ডেঙ্গি আক্রান্ত সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য। অন্তঃসত্ত্বা সোনমকে ইতিমধ্যেই বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সোনমের শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন তাঁর দাদা সাহেব ভট্টাচার্য।


আরও পড়ুনঃ কিংস কাপে নেই সুনীল, থাকতে চান স্ত্রীর পাশে

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীলও এখন বেঙ্গালুরুতে। তাঁর সঙ্গেই রয়েছে স্ত্রী সোনম। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে তিনি। কিছু দিন আগেই সুনীলের সঙ্গে একটি পুজোতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।একটি সাক্ষাৎকারে সাহেব জানান, “দু’দিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সোনমকে। আগের থেকে অনেকটাই সুস্থ আছে এখন। আশা করছি কয়েক দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।”


গত ১২ জুন আন্তর্মহাদেশীয় কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে উচ্ছ্বসিত সুনীল জানিয়েছিলেন বাবা হতে চলেছেন তিনি। ম্যাচের ৮১ মিনিটে দলের জয়সূচক গোল করে বলটিকে জার্সির ভেতরে পুরে মুখে আঙুল দিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে যান সুনীল। দেখা যায়, সে দিকে বসে রয়েছেন তাঁর স্ত্রী সোনম। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন সুনীল। পাল্টা সোনমও চুম্বন ছুড়ে দেন।
ম্যাচের পর সুনীল বলেন, “আমাদের পরিবার বাড়তে চলেছে। এ ভাবেই সেই ঘোষণাটা করতে চেয়েছিলাম। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি।”

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...