Thursday, May 7, 2026

মঙ্গলাহাট অ.গ্নিকাণ্ডে গ্রে.ফতার ১ প্রৌঢ়

Date:

Share post:

মঙ্গলাহাট অগ্নিকান্ডের তদন্তে নেমে বড় সাফল্য পেল সিআইডি। ঘটনায় ১৭ দিন পর সোমবার রাতে হাওড়া থেকে এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম শান্তিরঞ্জন দে। আজই ধৃতকে আদালতে তোলা হবে।


আরও পড়ুনঃ মঙ্গলাহাটের ক্ষ.তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সরকার, পুনর্বাসনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সিআইডি সূত্রে জানা গিয়েছে, শান্তিরঞ্জন নিজেকে ওই হাটের মালিক বলে দাবি করতেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রথম থেকেই তাঁর দিকে অভিযোগের আঙুল তুলছিলেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের পিছনে তাঁর হাত রয়েছে বলেও দাবি ব্যবসায়ীদের। তার ভিত্তিতেই শান্তিরঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা শুরু হয়েছে। এ নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তাঁকে।


প্রসঙ্গত, গত ২০ জুলাই মধ‍্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় হাওড়ার মঙ্গলাহাটের প্রায় আড়াই হাজারেরও বেশি দোকান। অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তাঁর নির্দেশে অগ্নিকাণ্ডের তদন্তও শুরু করে সিআইডি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন গোয়েন্দারা। সেই ঘটনার পর গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...