Thursday, May 7, 2026

মণিপুর জ্বলছে, মোদি বিদেশ ঘুরছেন: সংসদে প্রধানমন্ত্রীকে তোপ সৌগতর

Date:

Share post:

মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে লোকসভায়(Lokshava)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানালেন। লোকসভার তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(Sougata Roy)। মণিপুর(Manipur) ইস্যুতো বটেই, একইসঙ্গে তাঁর বক্তব্যে উঠে এলো বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস, বেকারত্বসহ একাধিক ইস্যু।

এদিন অনাস্থা বিতর্কে(no confidence motion) অংশ নিয়ে সৌগত রায় শুরুতেই বলেন, “নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনও বিরোধ নেই। আমি ওঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই তর্কে প্রশ্ন তুলব না, যদিও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আমি একবারও গুজরাত দাঙ্গার প্রসঙ্গ তুলব না। আমি বিবিসি-র ডকুমেন্টারির কথাও বলব না। বরং জুলিয়স সিজারের ব্রুটাসের মতো বলতে চাই যে মোদিকে কম ভালবাসি না, তবে ইন্ডিয়াকে আরও বেশি ভালবাসি।” খোঁচা দিয়ে নিজের বক্তব্য শুরু করেই এরপর সৌগত বলেন, “ইনি কেমন প্রধানমন্ত্রী জানি না। দেশের একটি রাজ্য জ্বলছে। কত মানুষ মারা যাচ্ছে। মা বোনেদের ইজ্জত অরক্ষিত হয়ে পড়েছে সেখানে। আর প্রধানমন্ত্রী পাপুয়া নিউ গিনি থেকে শুরু করে কোন কোন দেশে সব ঘুরে বেড়াচ্ছেন।” সৌগতর কথায়, “এও দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর তাঁর স্ত্রী প্রধানমন্ত্রীকে ডিনার খাইয়েছেন। মানে সাহাব লোগ ডিনার দিয়া আর মোদি খুশ হো গয়া।”

এরসঙ্গেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরে তৃণমূল সাংসদ বলেন, “যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নরেন্দ্র মোদি শেষ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি ৮০টি আসনও পায়নি। তাই একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনার ৮,২০০ কোটি টাকাও আটকে রেখেছে। দেশে বিজেপি সরকারের হৃদয় নেই। তারা বাংলায় প্রতিনিধি দল পাঠায়। কিন্তু মণিপুরে পাঠায় না।” এর পাশাপাশি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি পরিস্থিতি, হিন্ডেনবার্গ রিপোর্ট, আদানি প্রসঙ্গ, বিরোধী শাসিত রাজ্যপালদের অতিসক্রিয়তা—ইত্যাদি সবই ধরে ধরে এদিনের বিতর্কে টেনে আনেন সৌগতবাবু। বলেন, টোম্যাটোর দাম বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থানে ব্যর্থ সরকার। সংসদে কোনও প্রশ্নের জবাব দেন না তিনি। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নন প্রধানমন্ত্রী। প্রতিশ্রুতি পালনেও ব্যর্থ তিনি। অন্যদিকে, “বিরোধীদের কণ্ঠরোধ করতে করে ইডি, সিবিআইয়ের অপব্যবহার করছে এরা।” এরপরই রাহুল গান্ধীর প্রসঙ্গ তুলে সৌগত বলেন, “রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর জন্য সুপ্রিম কোর্টের প্রতি আস্থা জানাচ্ছি। আর এই সরকারের প্রতি অনাস্থা। আসন্ন ২০২৪-এর নির্বাচনে মোদি আর জিততে পারবে না।”

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...