Thursday, May 7, 2026

সাংসদ পদের পর এবার তুঘলক লেনের সেই সরকারি বাংলো ফিরে পাচ্ছেন রাহুল

Date:

Share post:

সাংসদ পদ ফেরত পাওয়ার পর এবার নিজের পুরানো বাংলো ফেরত পাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। মঙ্গলবার লোকসভা সচিবালয়ের তরফে রাহুলের ১২ তুঘলক লেনের পুরনো বাংলো ফেরানোর নির্দেশিকা জারি করা হয়েছে। মোদি পদবি মামলায় সুরাট আদালতের(Surat Court) তরফে রাহুলের সাজা ঘোষণার পর রাহুলকে বাংলো ছাড়ার নির্দেশ দিয়েছিল লোকসভা সচিবালয়। সেইমতো ২২ এপ্রিল বাংলো ছাড়েন তিনি। অবশেষে সাংসদ পদ ও বাংলো ফেরতের পর খুশি কংগ্রেস(Congress) সহ হাত শিবির।

গত সুক্রবার সুপ্রিমকোর্টের তরফে রাহুলের সাজায় স্থগিতাদেশের পর সোমবার ফিরিয়ে দেওয়া হয় রাহুলের সাংসদ পদ। এরপরই শোনা যাচ্ছিল নিজের পুরানো বাংলো ফেরত পেতে চলেছেন রাহুল। এপ্রসঙ্গে সোমবার রাহুল জানান, “মায়ের সঙ্গে তাঁর বাংলোয় থাকতে আমার অসুবিধা হচ্ছে না। এটাও চাইলে ছিনিয়ে নিতে পারে মোদি সরকার। আমি জানি, ভারতের মানুষ আমাকে মাথা গোঁজার ঠাঁই দেবেন।” উল্লেখ্য, বর্তমানে মা সনিয়ার জন্য বরাদ্দ ১০ জনপথের সরকারি বাংলোই রাহুলের ঠিকানা। মাঝে অবশ্য দিল্লির প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ, তাঁর নিজের একটি বাড়ি রাহুলকে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি ‘জেড প্লাস’ নিরাপত্তা পাওয়া রাহুলের উপযুক্ত নয় বলে জানিয়েছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অধিকারিকেরা। এবার প্রায় সাড়ে ৩ মাস পর রাহুল নিজের বাংলো ফেরত পাওয়ায় সমস্যা মিটল বলেই মনে করা হচ্ছে।

এদিকে নিজের সাংসদ পদ ফেরত পাওয়ার পর এবার সংসদে মোদি সরকারের বিরুদ্ধে কোমর বেধে নামতে চলেছে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার বিরোধী শিবিরের শেষ বক্তা হিসাবে দেখা যাবে রাহুলকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাবি বক্তৃতার ঠিক আগেই অনাস্থা বিতর্কে অংশ নিতে পারেন ওয়েনাড়ের সাংসদ। তবে দলেরই একটি সূত্র জানাচ্ছে, তবে অনাস্থা বিতর্কের বক্তাদের তালিকায় নাম থাকায়, সংসদীয় বিধি মেনে মঙ্গলবার বা বুধবারেও বক্তৃতা করতে পারেন রাহুল। পাশাপাশি পদ ফেরত পাওয়ার পর শীঘ্রই নিজের সংসদীয় ক্ষেত্র ওয়েনাড়ের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

Related articles

টিভিকের নয়া চ্যালেঞ্জ! জোট সঙ্গী কী ডিএমকে-এআইডিএমকে?

খুব অল্প সময়ের লড়াইয়ে তামিলনাড়ুতে এই প্রথমবার উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। ৫০ বছরেরও বেশি...

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...