Wednesday, May 6, 2026

ময়দানে ন্য.ক্কারজনক ঘটনা! ব.র্ণ বৈষ.ম্যের নিকৃষ্ট উদাহরণ, প্রতিপক্ষকে পি.ষলেন ইংল‍্যান্ডের ফুটবলার

Date:

Share post:

চলছে মহিলা ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যেই নজর কেড়েছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠে সুসম্পর্ক। এর মাধ্যমে দেওয়া হয় সামাজিক বার্তাও। সেই বিশ্বকাপে ফুটবলে দেখা গেল ন্যক্কারজনক ঘটনা। খেলা চলাকালীন মাঠে পড়ে গিয়েছেন প্রতিপক্ষ এক ফুটবলার। তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য না করে পিষে দিচ্ছেন আরেক খেলোয়াড়। ঘটনাটি ঘটেছে গতকাল কোয়ার্টার ফাইনালে ইংল‍্যান্ড বনাম নাইজেরিয়া ম‍্যাচে। যা দেখে হতবাক গোটা বিশ্ব।

সোমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নাইজেরিয়া।  নির্ধারিত সময় পযর্ন্ত গোলশূন‍্য থাকে ম‍্যাচের ফলাফল। ম‍্যাচের ৮৭ মিনিটেই ঘটে সেই ঘটনা। খেলা চলাকালীনই মাঠে পড়ে যান নাইজেরীয় ফুটবলার মিশেল। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন ইংল্যান্ডের তারকা ফুটবলার লরেন। মাটিতে পড়ে থাকা মিশেলের পিঠে সটান উঠে দাঁড়িয়ে পড়েন তিনি। গোটা ঘটনায় হতবাক হয়ে যান রেফারি। হতবাক হয়ে যায় দুই দলের খেলোয়াড়রা। প্রথমে লরেনকে হলুদ কার্ড দেখানো হয়। তারপর গোটা ঘটনা খতিয়ে দেখে লাল কার্ড দেখান তিনি। মাঠ ছেড়ে বেরিয়ে যান লরেন।

প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে এই ম‍্যাচে টাইব্রেকারে জয় পায় ইংরেজরা। নাইজেরিয়াকে হারায় ৪-২ গোলে।

আরও পড়ুন:এশিয়ান কাপের আগে ধাক্কা, সুনীলদের ছাড়বে না ISL ক্লাবগুলি

 

 

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...