Wednesday, May 27, 2026

চলবে মেরামতির কাজ, মঙ্গলবার থেকে টানা ৫দিন রাতে বন্ধ মা উড়ালপুল

Date:

Share post:

পুজোর আগে মা উড়ালপুলের রাস্তা মেরামতির কাজ শুরু হল। রাস্তা মেরামতির পাশাপাশি উড়ালপুলের বাতিস্তম্ভের কেবলেরও রক্ষণাবেক্ষণ ও সিসিটিভির কাজ হবে। সেই জন্য মঙ্গলবার রাত থেকে মা উড়ালপুলে যান চলাচল বন্ধ রাখা হল। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে আগামী ৫ দিন রাত সাড়ে ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত চলবে মেরামতির কাজ। সে জন্য ওই সময় মা উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হবে। এই মেরামতির কাজের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের অনুমতি চেয়েছিল কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। সেই অনুমতি মেলায় এবার কাজ শুরু করল তাঁরা।

কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির মধ্যে এটি অন্যতম তাই মা উড়ালপুলে যানবাহনের চাপ অনেক বেশি। ঠিক এই কারণেই দিনের বেলায় এই রাস্তা বন্ধ হলে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হত। তাই এই ফ্লাইওভারে রাতেই মেরামতির কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- KMC: ডে.ঙ্গি নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, এলাকা পরিদর্শনে মেয়র ও ডেপুটি মেয়র

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...

বকেয়া ডিএ-র বর্তমান অবস্থান কী: রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

রাজ্যে পালাবদলের জেরে পিছিয়ে গিয়েছিল সরকারি কর্মীদের ডিএ-র দাবিতে করা মামলার শুনানি। নতুন রাজ্য সরকার তাঁদের প্রাপ্য বকেয়া...

বড় সিদ্ধান্ত! তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি

এবার তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের (Barasat) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastider)।...

অনুব্রত-কাজল-চন্দ্রনাথের নিরাপত্তায় কাটছাঁট রাজ্যের

এবার বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandol), কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা কমাল...