Wednesday, May 6, 2026

কেন অবসর ভেঙে ফিরলেন ক্রিকেটে? সিএবি সভাপতিকে পাশে বসিয়ে জানালেন মনোজ

Date:

Share post:

স্ত্রীর কথায় অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরলেন মনোজ তিওয়ারি। মঙ্গলবার সন্ধ্যায় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সচিব নরেশ ওঝার পাশে বসে এই এমনটাই জানালেন তিনি। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মনোজ নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু তিনি যে এমন কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন তা জানত না সিএবি। জানা ছিল না সতীর্থ ক্রিকেটার বা কোচেদেরও। ৩৭ বছরের মনোজ গত মরশুমে বাংলার রঞ্জি অধিনায়ক ছিলেন। নক আউটে অনেক রান করেছেন।

মঙ্গলবার সিএবিতে সাংবাদিক সম্মলনে নিজের অবসর ভেঙে ফিরে আসা নিয়ে মনোজ বলেন, “আবেগের বশবর্তী হয়ে হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা এক মুহূর্তের সিদ্ধান্ত। কারও সঙ্গে আলোচনা করিনি। এমনকী স্ত্রীও জানত না। পরে জেনে বকুনি দিয়েছেন। এই অবসরের ঘটনা জানতে পেরে সিএবি সভাপতি স্নেহাশিস অতঃপর যোগাযোগ করেন। তিনি কথা বলেন। স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বোঝান, বাংলার হয়ে এতদিন খেলার পর এভাবে সবার অজান্তে সমাজমাধ্যমে অবসর নেওয়া মানায় না। ”

এরপর মনোজ আরও বলেন,” আর এক বছর লাল বলের ক্রিকেট খেলব। অর্থাৎ এটাই রঞ্জিতে শেষ বছর।” এর আগে মনোজ বলেছিলেন, বাংলাকে রঞ্জি ট্রফি দেওয়া তাঁর প্রধান লক্ষ্য। এখনও সেটাই বললেন। মনোজের অবসরের এই ঘটনা নিয়ে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “মনোজের মতো ক্রিকেটারের মাঠ থেকেই অবসর নেওয়া উচিত। সেটাই বুঝিয়েছেন।”

আরও পড়ুন:ডার্বির উত্তাপ, টিকিট বণ্টন নিয়ে অখুশি, বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন লাল-হলুদ কর্তারা

 

 

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...