Saturday, June 20, 2026

অনাস্থা বিতর্কে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ রাহুলের, তুলনা করলেন রাবণের সঙ্গেও

Date:

Share post:

লোকসভায় অনাস্থা আলোচনার সূচনাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। তিনি বলেন,, ‘‘মণিপুরকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।অশান্ত মণিপুরে তিনি একবারের জন্যও যাননি। অথচ তিনি দেশের অন্যত্র গিয়েছেন। সফর করেছেন। কেন মণিপুরে যাননি? কেন তাঁর মণিপুর যাওয়ার সময় হয়নি? তার কারণ উনি মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না।’’ পাশপাশি মোদিকে আক্রমণের সুরে বলেন, ‘‘আপনি ভারতমাতার রক্ষক নন। আপনি ভারতমাতার হত্যাকারী।’’


আরও পড়ুনঃবিরোধীদের মুখবন্ধের ষড়যন্ত্র! অনাস্থা বিতর্ক শুরুর আগেই রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী এখনও মণিপুরে যেতে পারেননি, কারণ তিনি মনেই করেন না মণিপুর ভারতবর্ষের একটা অংশ, তিনি সে রাজ্যকে ভাগ করে দিয়েছেন৷’ তিনি বলেছেন, চাইলেই কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করে মণিপুর হিংসা রোধ করতে পারত, কিন্তু তা করেনি৷ রাহুলের এই মন্তব্যের পর সংসদের নিম্নকক্ষে ভয়ানক উত্তেজনা তৈরি হয়, রাহুলকে এই মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে বলেন এক বিজেপি নেতা৷

এমনকি প্রধানমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করে রাহুল বলেন,” রাম রাবণকে মারেননি, রাবণের অহংকার রাবণকে মেরেছিল।” সেইসঙ্গে হরিয়ানার প্রসঙ্গকে তুলে রাহুল বলেন, ‘আপনারা সর্বত্র কেরোসিন ছড়িয়ে রেখেছেন৷ আপনারা মণিপুরে আগুন ধরিয়েছেন৷ আপনারা একই ঘটনা ঘটানোর চেষ্টা করছেন হরিয়ানায়৷’

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...