Thursday, May 14, 2026

টাকা গোনার ভিডিও ভাইরাল, মালদহের তৃণমূল নেতার দাবি ওটা ব্যবসার টাকা!

Date:

Share post:

বিছানায় থরে থরে রাখা টাকা। বসে গুণছেন এক ব্যক্তি। তিনি তৃণমূল নেতার হাজি মীরাজুল বসনি (Haji Mirajul Bosni)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল (Video Viral) হতেই তুমুল শোরগোল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। অভিযোগ, প্রধান পদ বিক্রি করে ওই টাকা পেয়েছেন মীরাজুল। যদিও, তাঁর দাবি এটা তাঁর ব্যবসার টাকা। বকেয়া পাওয়া গুণছিলেন তিনি।

পঞ্চায়েতের বোর্ড গঠন চলছে জেলায় জেলায়। এই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টাকা গোনার ভিডিও। বিছানার উপর রাখা পাঁচশো টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল। বিছানায় বসে গুণছেন ২ জন। অভিযোগ, ভিডিওতে যাকে টাকা নিতে দেখা যাচ্ছে তিনি গয়েশবাড়ির অঞ্চল সভাপতি হাজি মীরাজুল বসনি। অভিযোগ, তিনি টাকার বিনিময়ে প্রধানের পদ বিক্রি করেছেন! এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই বিষয়ে কোনও অভিযোগ তাঁদের কাছে আসেনি। তবে, মীরাজুলের দাবি এটা তাঁর ব্যবসার টাকা। সেটাই গুণছিলেন। এর সঙ্গে দুর্নীতির কোনও যোগাযোগ নেই।

 

 

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...