Friday, May 15, 2026

বাড়ছে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ, মায়ের সঙ্গে বাবাও পাবেন চাইল্ড কেয়ার লিভ!

Date:

Share post:

মা হচ্ছেন? তাহলে আর এক-দুদিন নয়। মেয়াদ বাড়ছে মাতৃত্বকালীন ছুটির। তাও আবার টানা ৭৩০ দিন ছুটি পেতে চলেছেন প্রসূতি মায়েরা।  মানে একবারে টানা ২ বছরের মাতৃত্বকালীন ছুটি! এদিন লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তবে শুধু মহিলাদের মাতৃত্বকালীন ছুটি বাড়ছে তা নয়, পুরুষরাও পাবেন পিতৃত্বকালীন ছুটি। সেটাও ৭৩০ দিনই। তবে এই সুবিধা শুধুমাত্র ‘সিঙ্গল ফাদার’দের ক্ষেত্রে প্রযোজ্য।

আরও পড়ুন:এক বছরের মাতৃত্বকালীন ছুটি দিতে চলেছে সিকিম সরকার

বুধবার লোকসভায় বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়, সন্তান দেখভালের জন্য কেন্দ্রীয় সরকারী আধিকারিকরাই সর্বাধিক ৭৩০ দিন ‘চাইল্ড কেয়ার লিভ’ পাবেন। কেবল মহিলা নয়, পুরুষ কর্মীরাও সন্তান দেখভালের জন্য এই বিশেষ ছুটি পাবেন। সেক্ষেত্রে হতে হবে ‘সিঙ্গেল ফাদার’।

সন্তান জন্মের পর তাদের দেখভাল করার দায়িত্ব বাবা মা দু’জনের দায়িত্বই সমান। তাই মাতৃত্বকালীন ছুটির মতো পিতৃত্বকালীন ছুটির বিষয় নিয়ে চর্চা হয়েছে বহুবার৷ মায়েদের উপর অভিভাবকত্বের বোঝা কমাতে পিতৃত্বকালীন  ছুটি বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। সেই মতোই পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, “কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস নিয়ম, ১৯৭২-এর ৪৩-সি ধারার অধীনে কেন্দ্রীয় সরকারের অফিসার পদাধিকারী মহিলা কর্মী ও সিঙ্গল পুরুষ অভিভাবকেরা সর্বাধিক ৭৩০ দিন ‘চাইল্ড কেয়ার লিভ’ পাবেন। সন্তানের অসুস্থতা, পড়াশোনা-সহ সন্তানকে দেখভালের যে কোনও প্রয়োজনে এই ছুটি পাবেন তাঁরা। পুরো চাকরিজীবনের মধ্যে যে কোনও সময়ে এই ছুটি নেওয়া যাবে। এমনকী এক বছরের মধ্যেও ৬টি ধাপে এই ছুটি নেওয়া যেতে পারে।” তবে ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ কেবল সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত পাবেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মহিলা কর্মী ও সিঙ্গল ফাদাররা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...