Saturday, March 14, 2026

ইমরান জেলে যেতেই নির্বাচনের প্রস্তুতি, শরিফের সুপারিশে পাক সংসদ ভাঙলেন রাষ্ট্রপতি

Date:

Share post:

জেলবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান(Imran Khan)। এহেন পরিস্থিতিতে সরকারের মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হল পাক সংসদ। বুধবার গভীর রাতে পাক প্রধানমন্ত্রীর(Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন শাহবাজ শরিফ(Shabaz Sharif)। আগামী ১৪ অগাস্ট পর্যন্ত মেয়াদ ছিল বর্তমান সরকারের। তবে মেয়াদ শেষের ৩ দিন আগেই বুধবার রাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে সংসদ ভেঙে দেওয়ার আর্জি জানিয়ে একটি চিঠিও পাঠান। গভীর রাতেই রাষ্ট্রপতি সংসদ ভাঙার আবেদনে স্বাক্ষর করেন। এই পরিস্থিতিতে আগামী তিনদিনের মধ্যেই কেয়ারটেকার প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে হবে। সেই সঙ্গেই দেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২০১৮ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত সপ্তাহেই জেলবন্দি করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে(Imran Khan)। শুধু তাই নয়, শাস্তি স্বরূপ প্রাক্তন  প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে  নিষিদ্ধ করা হয়েছে। তারপরই তড়িঘড়ি সংসদ ভাঙার সিদ্ধান্ত নেন শাহবাজ শরিফ। এদিকে আর্থিক সংকটে কার্যত বিপর্যস্ত পাকিস্তান। তার মধ্যে নির্বাচন হলে দেশজুড়ে হিংসা ছড়াতে পারে। নির্বাচনের দিন ঘোষণা হলে পাকিস্তানে হিংসা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিরোধীদের অভিযোগ ইমরানকে সরিয়ে ক্ষমতা ধরে রাখতে আটঘাট বেধে মাঠে নেমেছে শাহবাজ শরিফের সরকার।

প্রসঙ্গত, পাকিস্তানের (Pakistan) সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনও দলই যেন বেশি সুবিধা না পায়, তা নিশ্চিত করতেই এমন নিয়ম। বিরোধী দলনেতা ও দেশের প্রধানমন্ত্রী মিলে ঠিক করেন, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন। সেখানে একমত হতে না পারলে একটি কমিটির কাছে নাম প্রস্তাব করতে হয়। সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত না হলে দেশের নির্বাচন কমিশনের তরফেই একজনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...