Friday, June 12, 2026

নির্বাচনে অ.শান্তি বন্ধের দাবি! গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় ঢাকায় সেমিনার 

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশে (Bangladesh) গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় (Democracy and Human Rights) এবার আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করল বেসরকারি এক সংস্থা। বৃহস্পতিবার রাজধানী শহর ঢাকার এক হোটেলে আয়োজিত সেমিনারে প্রতিষ্ঠানটির পক্ষে একটি গবেষণাপত্র তুলে ধরা হয়। গবেষণাপত্রে বিস্তারিতভাবে নির্বাচনের আগের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অন্যান্য একাধিক কারণ তুলে ধরা হয়েছে। যে কারণে রাজনৈতিক দলগুলি নির্বাচনের আগে অশান্ত পরিস্থিতি সৃষ্টির জন্য প্রথম থেকেই সহিংসতার পরিকল্পনা নিয়ে থাকে। এদিন একটি তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ২০০১ সাল থেকে আসন্ন নির্বাচন পর্যন্ত প্রাক-নির্বাচন হিংসার আসল চেহারা সামনে এসেছে। পাশাপাশি বর্তমান অবস্থা তুলে ধরে এই হিংসা ঠিক কতদূর যেতে পারে সে বিষয়েও আলোকপাত করা হয়।

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশে নির্বাচন পূর্ববর্তী হিংসার বর্তমান পরিস্থিতির ওপর জোর দেন। তারা নির্বাচনের সময় সাধারণ মানুষের পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সেমিনারে বাংলাদেশের মানুষের সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে, নির্বাচনের আগে যেকোনো অশান্তি বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান এই সেমিনারে উদ্বোধনী ভাষণ দেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মার্ক জ্যাকসন, বেলজিয়ামের পাওলো কাসাকা, ডাচ অর্থনীতিবিদ ড. উইলিয়াম ভ্যান ডার জিস্ট।

 

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...