Friday, May 8, 2026

‘থালাইভা’র ছবি দেখতে চেন্নাইয়ে জাপানি দম্পতি! দেশের বাইরেও ‘জেলার’ জ্ব.র

Date:

Share post:

দক্ষিণ ভারতের সুপারস্টার (South Indian Superstar) যখন পর্দায় কামব্যাক করেন তখন দেশের বাইরেও সেই উন্মাদনার উত্তাপ ছড়িয়ে পড়ে । সুপারস্টার রজনীকান্ত (Rajnikanth)মানেই যে ভারতের দক্ষিণ প্রান্তে উন্মাদনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে, সেটা না লিখলেও চলে।বিশেষত, আজ দেশজুড়ে ‘জেলার’ (Jailer) মুক্তি পাওয়ার পর তামিলনাড়ু, কর্নাটকের মতো রাজ্যে ‘থালাইভা’-র অনুরাগীদের উদ্দীপনা চোখে পড়ার মতো। ছবি মুক্তি উপলক্ষে চেন্নাই আর বেঙ্গালুরুতে আগেই ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার সর্বভারতীয় মেগাতারকাকে দেখতে ভারতে এলেন এক জাপানি দম্পতি (Japanese couple)।

রজনীকান্তের ছবি ‘ জেলার ‘ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার যে ক্রেজ সেটা অনুভব করতে সুদূর জাপান থেকে চেন্নাইয়ে রজনী ফ্যানেরা। বছর দুয়েক পরে বড় পর্দায় ফিরছেন সুপারস্টার রজনীকান্ত। তাই সব কাজ একদিকে আর প্রিয় অভিনেতার ছবি সবার আগে। সেই জন্যই জাপানের ওসাকা (Osaka) প্রদেশ থেকে ভারতের চেন্নাইয়ে এসে পৌঁছেছেন এক জাপানি দম্পতি। ইয়াশুদা হিদেতোশি (Yashuda Hidetoshi) জাপানের ‘রজনীকান্ত ফ্যান ক্লাব’-এর নেতা। গত ২০ বছর ধরে রজনী-ভক্ত তিনি। থালাইভার ছবি দেখার জন্য নিজের স্ত্রীকে নিয়ে চেন্নাইয়ে এসে পৌঁছেছেন তিনি। রজনীকান্তের ছবি দেওয়া শার্ট পরেই ছবি দেখতে যাওয়ার প্ল্যানিং করেন তাঁরা।

 

 

 

 

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...