Thursday, June 4, 2026

যাদবপুরে ছাত্রমৃ.ত্যুর জের! রাজ্যপালের ডাকে রাজভবনে একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা

Date:

Share post:

যাদবপুরে (Jadavpur) পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাজভবনে (Rajbhawan) যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা (Jadavpur University Professor)। এদিন র‍্যাগিং রুখতে যাদবপুরের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এদিকে বৃহস্পতিবারই যাদবপুরের হস্টেলে যান রাজ্যপাল। ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন তিনি। পরে মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন রাজ্যপাল। শুক্রবার সকাল ১১টার মধ্যেই রাজভবনে পৌঁছে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। পরে রাজভবনের ভিতরে রাজ্যপাল অ্যান্টি র‍্যাগিং বৈঠক করছেন বলে সূত্রের খবর।

পাশাপাশি এদিন ঘটনার প্রকৃত কারণ জানতে রাজভবনে দুজন চিকিৎসককেও ডেকে পাঠান রাজ্যপাল। তাঁদের মধ্যে মনোরোগ চিকিৎসক শর্মিলা সরকার এবং মনোবিদ অনামিতা সেন উপস্থিত ছিলেন বলে রাজভবন সূত্রে খবর। তবে এদিন শুধু যাদবপুরই নয়, রাজভবনে একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে এদিন টানা ৩ ঘণ্টা বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিন অব যাদবপুরও।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে শুক্রবারই খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ। খুনের ধারার সঙ্গে সম্মিলিত অপরাধের ধারাও যোগ করা হয়েছে বলে খবর। পুলিশের ধারণা  এক নয়, মৃত্যুর পিছনে থাকতে পারে একাধিক যোগ থাকতে পারে। রাতভর হস্টেলের ১০-১২ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করা হয়। জানানো হয়েছে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে ৭ অধ্যাপক, ১ চিকিৎসক, ৩ পড়ুয়া প্রতিনিধিকে নিয়ে ১১ সদস্যের তদন্ত কমিটিও গড়েছে বিশ্ববিদ্যালয়। হস্টেলের এক আবাসিকের বিরুদ্ধে তাঁর ছেলেকে উত্যক্ত করার অভিযোগ করেছেন মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবা।

 

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...