Sunday, May 17, 2026

‘অধীর চৌধুরী ব্লু-আইড, মোদি ভাসিয়ে রাখতে চাইছেন”, আঁ.তাত দেখছেন কুণাল

Date:

Share post:

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর প্রতি দরদ যেন উতলে উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিষয়টিকে ইঙ্গিতবাহী বলে গতকাল, বৃহস্পতিবারই মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। হালকভাবে না নিয়ে অন্য সমীকরণের ব্যাখ্যা দিয়েছিলেন কুণাল। আসলে তৃণমূল নেতা বিজেপির সঙ্গে অধীরের সখ্যতা বোঝাতে চেয়েছিলেন। আজ, শুক্রবার ফের মোদির মন্তব্য নিয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদকে নিশানা করেন কুণাল।

কুণালের দাবি, সংসদের বাদল অধিবেশনে অধীর চৌধুরীকে সাসপেন্ড করা আসলে তাঁকে ভাসিয়ে রাখতে চাওয়া। তাঁর কথায়, ”INDIA-কে ভয় পাচ্ছেন মোদি, বাংলাকে ভয় পাচ্ছেন। এর মধ্যে অধীর চৌধুরী মোদির ব্লু-আইড বয়। তাঁকে ভাসিয়ে রাখতে চাইছেন। কখনও অপমান করছেন। শূন্য পাওয়া দলের সভাপতিকে প্রচারে রাখার চেষ্টা করছেন। এটা মোদির কৌশল, বিজেপির কৌশল।”

বিষয়টি নিয়ে তৃণমূল মুখপাত্রের আরও সংযোজন, “তাঁর কথায়, ”নকল কুস্তি চলছে। যে মারছে, সেও জানে যে লাগবে না, যে মার খাচ্ছে, সেও জানে। আসলে তৃণমূল বিরোধীদের মূল শক্তি। সেখানে অধীরকে ভাসিয়ে রাখতে চাইছেন। INDIA জোট কোনও ব্যক্তিকে নিয়ে চলে না। জোট সকলকে নিয়ে চলে। আর কংগ্রেস এখানে সিপিএম, বিজেপিকে নিয়ে চলে। অবস্থান বদলানো উচিত। এভাবে দিল্লিতে একরকম অবস্থান, এখানে আলাদা – সেটা হওয়া উচিত না। কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই বোঝাবে।”

আরও পড়ুন- রাহুলের ‘শাস্তি’ বহাল রাখা বিচারপতিকে গুজরাট থেকে পাটনা বদলি সুপ্রিমকোর্টের

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী মোদি অধীর চৌধুরীকে নিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। কংগ্রেসকে কটাক্ষ করলেও অধীর চৌধুরীর তিনি সহানুভূতির মনোভাব পোষণ করেন। ভরা সংসদে মোদির দাবি, কলকাতার ফোন পেয়েই অধীর চৌধুরীকে কোণঠাসা করছে কংগ্রেস। অর্থাৎ তাঁর নিশানায় তৃণমূল।

 

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...