Thursday, May 14, 2026

বৃষ্টিভেজা মহানগরে ভয়াবহ অ.গ্নিকাণ্ড! আ.গুন লাগল কাগজের গোডাউনে

Date:

Share post:

মধ্যরাতে শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire Incident)। গুরুদাস দত্ত লেনের একটি কাগজের গোডাউনে আগুন (Fire in Storehouse) লাগার ঘটনায় রাত একটা নাগাদ দমকলের ১০টি ইঞ্জিনকে ছুটতে হয়। ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের আতঙ্ক এখনও কাটছে না।

শুক্রবার সন্ধ্যার পর থেকেই মহানগরীসহ শহরতলীর বিভিন্ন জেলায় মুষলধারায় বৃষ্টি নামে। মাঝরাতে বৃষ্টির তীব্রতা বাড়লেও ৭/১ গুরুদাস দত্ত লেনের কাগজের গোডাউনের আগুন ছড়াতে দেরি হয়নি। প্রতি রাতে গোডাউনের ভিতরে কর্মচারীরা থাকেন। তাই অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসতে স্থানীয় লোকজনরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।রাস্তা থেকে গোডাউনের দূরত্ব অনেকটাই বেশি ছিল। সরু গলি থাকায় দমকলকে প্রথম পর্যায়ে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়। গোডাউনের ভিতরে সার সার কাগজের কার্টুন থাকার ফলে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই মারাত্মক কাণ্ড ঘটেছে।

 

 

 

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...