Friday, May 15, 2026

রাত থেকেই ভারী বৃষ্টি, বিপ.র্যয়ের মেঘ রাজ্যের আকাশে!

Date:

Share post:

ফের দুর্যোগের আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। শুক্রবার সন্ধ্যা রাতে মুষলধারায় বৃষ্টি দিয়ে আবহাওয়ার যে পরিবর্তন শুরু হয়েছে, তা আগামী বেশ কয়েকটা দিন থাকবে বলেই মত হাওয়া অফিসের কর্তাদের। মেঘলা আকাশেই ঘুম ভেঙেছে কলকাতা (Kolkata) তথা রাজ্যবাসীর। আজ শনিবার কয়েক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে, বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal) বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

গত দু-তিন দিনের শ্রাবণের অঝোর ধারা থেকে বঞ্চিত ছিল দক্ষিণবঙ্গবাসী। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি আগের থেকে অনেকটাই বেড়েছে। তবে গতকাল রাতের স্বস্তির বৃষ্টিতে কিছুটা দুর্ভোগ সহ্য করতে হলেও শনিবার সকালে গুমোট ভাব অনেকটাই কম। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি।শহর কলকাতায় আগামী দুই-তিনদিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে।উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

 

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...