Wednesday, June 24, 2026

মণিপুরে নজর নেই! স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে ডিপি বদলানোর আর্জি মোদির

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকঘণ্টা। আর তার আগেই স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের প্রোফাইল পিকচার (Profile Picture) বদলে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে শুধু নিজের প্রোফাইল পিকচার বদলই নয়, দেশের সকল মানুষকেই এদিন সোশ্যাল মিডিয়ার ডিপিতে তেরঙ্গার ছোঁয়া রাখার আর্জি জানান প্রধানমন্ত্রী মোদি। রবিবার সকালে টুইটারে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী লেখেন, আসুন হর ঘর তেরঙ্গা অভিযানের উদ্দীপনায় আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে দেশের সঙ্গে আমাদের বন্ধন আরও দৃঢ় হোক। আর মোদির স্বাধীনতা দিবসের উন্মাদনা নিয়ে বিরোধীদের অভিযোগ, ১০০ দিন পেরিয়ে গেলেও এখনও অশান্ত মণিপুর (Manipur)। আর তা থামানোর কোনও ইচ্ছাই নেই প্রধানমন্ত্রীর। সেখানে সোশ্যাল মিডিয়ায় নিজের ডিপি বদলে আর যাই হোক ২০২৪ নির্বাচনে এসবের যে কোনও প্রভাব পড়বে না তা দিনের আলোর মতো স্পষ্ট।

তবে এই প্রথম নয়, গত বছর স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে দেশজুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালনের সময়ও দেশবাসীকে এমনই আর্জি জানিয়েছিলেন মোদি। আর প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বদলে যায় কেন্দ্রের নেতা, মন্ত্রী সহ বিজেপি কর্মী সমর্থকদের প্রোফাইল পিকচার। এবারও সেই একই আর্জি জানালেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, গত ১১ আগস্টও এই আর্জি জানিয়েছিলেন মোদি। তিনি লেখেন, তেরঙ্গা স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রেরণার প্রতীক। প্রত্যেক ভারতীয়র তেরঙ্গার সঙ্গে এক গভীর সম্পর্ক রয়েছে।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...