Sunday, June 21, 2026

স্বপ্নদীপের শরীরে সিগারেটের ছ্যাঁ.কা, যৌ.ন নির্যা.তনের প্রমাণ; দাবি শিশু সুরক্ষা কমিশনের

Date:

Share post:

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় নয়া মোড়। স্বপ্নদীপের রহস্যমৃত্যু নিয়ে খুনের মামলা রুজু হয়েছে। ১৮ বছরের কম বয়স হওয়া যাদবপুর কাণ্ডে এবার মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে রানাঘাটে দেখা করলেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।
স্বপ্নদীপ ছিল নাবালক। তাই, ওই ছাত্রর রহস্যমৃত্যুর ঘটনায় বিস্ময় প্রকাশ করে পদক্ষেপ করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। মৃত স্বপ্নদীপের বাড়ি্তে গেলেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।রাজাযপালের কাছে রিপোর্ট চাওয়ার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারকেও চিঠি পাঠিয়েছে শিশু অধিকার সুরক্ষা কমিশন। সেখানে জানতে চাওয়া হয়েছে, কী ভাবে এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ের হস্টেল ক্যাম্পাসে ঘটল, কোন কোন বহিরাগত ও প্রাক্তনী সেই সময়ে হস্টেলে ছিল?তাদের তালিকা এবং তাদের উপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছে সিপি-র কাছে। একই সঙ্গে ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ কমিশন চেয়েছে পুলিশের কাছে। যদিও যাদবপুরের হস্টেলে কোনও সিসিটিভি ক্যামেরা নেই।
শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চট্টোপাধ্যায় বলেন, মৃতের পরিবার তাদের জানিয়েছে, শরীরে ঘি মাখানোর সময় তারা সারা শরীরে অসংখ্য ছ্যাঁকার দাগ দেখতে পান।এই দাগগুলি সিগারেটের ছ্যাঁকা বলে তারা জাবনতে পেরেছেন। এমনকী ছাত্রটিকে যৌন নির্যাতনও করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে বলে তিনি জানান।অমানবিকভাবে তাকে মারা হয়েছিল বলে তিনি জানান।
শিশু কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা যাদবপুরের মেন হোস্টেলে যাব। সেখানে সিসিটিভি রয়েছে কিনা খতিয়ে দেখব। রেজিস্টার খাতাও দেখা হবে। যদি সেখানে দেখা যায় সিসিটিভি নেই, রেজিস্টারে খাতা মেইনটেন হয় না, তাহলে সেটা অমার্জনীয় অপরাধ। সেগুলি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। কোনও রেয়াত করা হবে না।’
তিনি আরও বলেন, যাদবপুর নিয়ে এর আগেও নানান অভিযোগ উঠেছে।কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে কেন সিসিটিভি নেই সেই প্রশ্নের উত্তর তারা জানতে চাইছেন।এমনকি যারা সিসিটিভির বিরুদ্ধে ছিলেন, এই ঘটনার পর তারা মুখ লুকানোর জা্য়গা পাচ্ছেন না বলে তিনি মন্তব্য করেন।
পাশাপাশি তিনি বলেন, ওর বয়স এখনও ১৮ হয়নি বলে আমরা জানতে পেরেছি। ফলে এটা পকসো আইনের আওতায় পড়ে। কিন্তু এটা যেহেতু এতদিন জানা ছিল না, তাই ওর নাম-পরিচয় সবই সামনে চলে এসেছে। কিন্তু আমাদের বিনীত অনুরোধ, এর পর থেকে যেন ওর নাম সামনে না আসে।’ অনন্যা চক্রবর্তী এদিন আরও বলেন, ‘তিন জন ছেলে গ্রেফতার হয়েছে এই ঘটনায়, খুব ভাল কথা। কিন্তু এত বছরের অনিয়মকে যারা প্রশ্রয় দিয়ে এসেছে, সিসিটিভি লাগাতে দেয়নি, তারা সকলেই কিন্তু প্রশ্নের মুখে।

 

 

 

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...