Saturday, June 20, 2026

যাদবপুরে কারা কী ক্রিয়াকলাপ করে সবাই জানে, কার দিকে ইঙ্গিত কুণালের?

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। এর পেছনে যারা যুক্ত রয়েছেন, তারা নিজেদের এলাকায় প্রভাবশালীদের ধরে বাঁচার চেষ্টা করছেন, এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তবে, এই পথে গিয়ে দোষীদের শাস্তি আটকানো যাবে না বলে সাফ জানান তিনি।

এই ঘটনা যথেষ্ট নিন্দনীয়। এই রকম ঘটনা যাতে আর কোনও প্রতিষ্ঠানে না ঘটে, তার জন্য দোষীদের চিহ্নিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন, হিংস্র বাম হায়নাদের সর্বোচ্চ সাজা চাই।যাদবপুরে কারা রাজত্ব করে সেটা সবাই জানে। কারা সেখানে কী ক্রিয়াকলাপ করে সবার জানা।শাক দিয়ে মাছ ঢাকা যাবে না।আন্দোলনের নামে কারা কোন মনস্ক থাকেন সেটা কারও অজানা নেই।আন্দোলনের নামে কারা কী ধরনের ভাষা ব্যবহার করেন,সবাই জানেন।কোন শ্রেণির বাম ওখানে থাকেন, তারা কী ধরনের কাজকর্ম করেন সবাই জানেন।কুণালের কথায়, এই ঘটনা যথেষ্ট নিন্দনীয়। এই রকম ঘটনা যাতে আর কোনও প্রতিষ্ঠানে না ঘটে, তার জন্য দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।

 

 

 

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...