Friday, April 24, 2026

শাহী মন্তব্যের প্রতিবাদ! স্বাধীনতা দিবসের আগে ফের অ.শান্ত মণিপুর

Date:

Share post:

মণিপুরের জনজাতিরা মায়ানমার থেকে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে কেন্দ্র করেই স্বাধীনতা দিবসের আগে ফের নতুন করে উত্তাল হয়ে উঠল মণিপুর। গত ৯ অগাস্ট লোকসভায় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে INDIA-র আনা অনাস্থা প্রস্তাবের বিতর্কে এমনই দাবি জানিয়েছিলেন শাহ। আর কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন কুকি জনজাতির প্রায় হাজার হাজার মহিলা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর পূর্বের এই পাহাড়ি রাজ্য। আর শাহের এমন মন্তব্যের পরই বিরোধীদের অভিযোগ, যেখানে মণিপুর জ্বলছে সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী না গেলেও সংসদে দাঁড়িয়ে একের পর এক মন্তব্য করে নতুন করে অশান্তিতে পরোক্ষে প্ররোচনা দিচ্ছেন তাঁরা।

সোমবার জনজাতি সংগঠন ‘কমিটি অন ট্রাইবাল ইউনিটি সদর হিলস’-র মহিলা শাখার ডাকে কংপোকপি জেলায় প্রায় ১০ হাজার কুকি জনজাতির মহিলা বিক্ষোভ দেখান। তাঁরা স্লোগান তোলেন, আমরা অনুপ্রবেশকারী নই, ভারতের নাগরিক। গত বুধবার লোকসভায় অমিত শাহ দাবি করেছিলেন, ২০২১ সালে মায়ানমার সরকার কুকি-চিন পাহাড়ে জঙ্গিদমন অভিযান শুরুর পরে বহু জনজাতি মণিপুরের পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের আগমনে মণিপুরে জনবিন্যাস বদলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। আর তারপরই ক্ষোভে ফেটে পড়ে কুকি জনজাতির মহিলারা।

অন্যদিকে, সোমবার স্বাধীনতা দিবসের আগে চিরুনি তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনীর থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার করল মণিপুর পুলিশ।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...