Thursday, May 14, 2026

উত্তরে দু.শ্চিন্তা বাড়িয়ে হৃষীকেশে বি.পদসীমা ছাড়ালো গঙ্গা , বন্যা নিয়ে উ.দ্বেগ!

Date:

Share post:

গঙ্গার জলস্তর বাড়ছে, বিপর্যয় মোকাবিলা দফতর (Disaster management Team) জানিয়েছে, রুদ্রপ্রয়াগ, শ্রীনগর এবং দেবপ্রয়াগে চিন্তা বাড়িয়ে ক্রমশ জল বৃদ্ধি হচ্ছে অলকানন্দা এবং মন্দাকিনীর। হৃষীকেশে বি.পদসীমা ছাড়ালো গঙ্গা। এক কথায় টানা বৃষ্টি আর ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখন্ড (Uttarakhand)। প্রাকৃতিক দুর্যোগের (Disaster) জেরে শুধু হিমাচলেই (Himachal Pradesh)৫১ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখন্ড (Uttarakhand) থেকেও মিলেছে মৃত্যুর খবর।

হাওয়া অফিসের তরফে হরিদ্বারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হরিদ্বার এবং হৃষীকেশে। এখানে গঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গঙ্গার জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার ফলে বহু এলাকা প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যেই মানুষ ঘর ছাড়া। গঙ্গার রুদ্র রূপের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও এর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। দেরাদুন, টিহরী, পৌড়ী, উধম সিংহ নগর, নৈনিতাল, চম্পাবতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন(IMD)। চামোলি জেলায় পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। অলকানন্দার শাখানদী পিন্ডার, নন্দকিনী এবং বিরহীও ফুলে ফেঁপে উঠেছে। ফলে চিন্তায় এলাকার অসংখ্য মানুষ।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...