Thursday, May 14, 2026

গেট টপকে ফের যাদবপুরের ক্যাম্পাসে বহিরাগত যুগলদের আনাগোনা! কাদের মদতে?

Date:

Share post:

মেইন হস্টেলে র‌্যাগিংয়ের শিকার হয়ে প্রথম বর্ষের ছাত্রের অপমৃত্যু ঘটার পরও হুঁশ ফেরেনি। ক্যাম্পাসে ফের বহিরাগতদের আনাগোনা! স্বপ্নদীপের ঘটনার পরেও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আনাগোনা যে এতটুকু কমেনি, তার প্রমাণ পাওয়া গিয়েছে। আজ, ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে দেখা গেল বহিরাগত দুই তরুণীকে। তাদের সঙ্গী দুই তরুণ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি নজরদারি না থাকার দরুণ প্রায়শই বহিরাগতরা ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ে। সন্ধ্যার পর নেশার আসর বসার অভিযোগ দীর্ঘদিনের। অসামাজিক কাজকর্ম হয় বলেও অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের একদম ভিতরের দিকে পিছনের অংশে রয়েছে এই ওপেন এয়ার থিয়েটার। যা তালা বন্ধ। কিন্তু সেই তালা বন্ধ গেট রীতিমত টপকে ভেতরে ঢোকা এবং বেরোনো চলছে।

প্রসঙ্গত, গতকালই প্রাক্তনীদের যাদবপুরের হস্টেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়। সময়সীমা দেওয়া হয়েছে মাত্র ৩ দিন। স্বপ্নদীপের মৃত্যুর পর কড়া নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জেপিজি হস্টেলে থাকেন বেশ কয়েকজন কর্মী। তাঁদেরকে সরিয়ে দিয়ে এবার ওই হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের রাখা চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কোনও আবাসিক যদি হস্টেলে কোনও পড়ুয়াকে গেস্ট রাখতে চায়, সেক্ষেত্রে কর্তৃপক্ষকে আগে থেকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। কিন্তু স্বপ্নদীপের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বহিরাগতদের যথেচ্ছ আনাগোনা, আবার পাঁচিল বা গেট টপকে। এরা কাদের মদতে ক্যাম্পাসে আসছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...