Thursday, May 14, 2026

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব সুপ্রকাশ গড়গড়ি

Date:

Share post:

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব সুপ্রকাশ গড়গড়ি। সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে সুপ্রকাশ গড়গড়ির বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত‍্যুকালে রেখে গেলেন স্ত্রী এবং বিবাহিতা কন্যাকে। প্রয়াত লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ভাই ও দিদির মতো। ইস্টবেঙ্গল ক্লাবের প্ল্যাটিনাম জুবিলি বর্ষে লতা মঙ্গেশকরকে আনার কারিগর ছিলেন তিনি। বহু দলবদলের নেপথ্যে নায়কও ছিলেন তিনি। এদিন ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে শেষ শ্রদ্ধা দেওয়া হয় সুপ্রকাশ গড়গড়িকে।

 

কলকাতার ময়দানে দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন সুপ্রকাশ গড়গড়ি। বিভিন্ন সময়ে ইস্টবেঙ্গল ক্লাবকে বাঁচিয়েছেন সংকটের মুখ থেকে। শুধু দল গঠনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া নয় বহু নামি ফুটবলারকে দলে সই করিয়েছিলেন তিনি। সাম্প্রতিক অতীতেও তিনি ইস্টবেঙ্গলের বিরোধী গোষ্ঠীর হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। তবে বয়স হয়ে যাওয়ায় খুব একটা শিবিরে আসা হতো না তাঁর।

কলকাতার ময়দানে এক প্রকার দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন সুপ্রকাশ। অনেক বিপদেই ইস্টবেঙ্গল ক্লাবকে বাঁচিয়েছেন তিনি সংকটের মুখ থেকে। স্বাভাবিকভাবেই এহেন ফুটবল প্রশাসকের মৃত্যুতে ইস্টবেঙ্গল সহ ফুটবলের ময়দানে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন:এগিয়ে থেকেও আর্মি রেডের বিরুদ্ধে ড্র মোহনবাগানের

 

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...