Tuesday, May 12, 2026

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাট

Date:

Share post:

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। জানা যাচ্ছে চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তিনি। রবিবার অনুশীলনে চোট পেয়েছিলেন ভারতীয় কুস্তিগির। মঙ্গলবার চোটের কথা নিজেই টুইট করে জানালেন বিনেশ। ১৭ আগস্ট অস্ত্রোপচার। আসন্ন এশিয়ান গেমসে ট্রায়াল না দিয়েই বিনেশের মিলেছিল সুযোগ। কিন্তু চোটই আসন্ন এশিয়ান গেমসের স্বপ্ন শেষ করে দিল।

এদিন টুইট করে বিনেশ বলেন,”দু’দিন আগে আমার বাঁ পায়ের হাঁটুতে চোট লাগে। অনুশীলন করার সময় চোট লাগে। স্ক্যান করার পর চিকিৎসকেরা জানিয়েছেন যে, অস্ত্রোপচার করতে হবে। মুম্বইয়ে ১৭ আগস্ট আমার অস্ত্রোপচার হবে। ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনা জিতেছিলাম আমি। আশা ছিল এবারেও সেটা পারব। কিন্তু এই চোটের কারণে আমি এবারের প্রতিযোগিতায় খেলতে পারব না। আমি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। রিজার্ভ খেলোয়াড়কে পাঠানো হবে আমার জায়গায়। আশা করছি পরের বছর প্যারিস অলিম্পিক্সের আগে সুস্থ হয়ে ফিরতে পারব।”

এশিয়ান গেমসের জন্য বিনেশকে ট্রায়াল দিতে হয়নি। বিনেশ এবং বজরং পুনিয়াকে সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও তা নিয়ে খুশি হতে পারেননি অনেক কুস্তিগিরেরা। মামলা গড়ায় কোর্ট পযর্ন্ত।

কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌননিগ্রহের অভিযোগের অন‍্যতম মুখ ছিলেন বিনেশ। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন শুরু করেছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। যন্তর মন্তরের সামনে আন্দোলনে বসেন তাঁরা। পরবর্তী সময়ে পুলিশ এফআইআর নেয়। এখন মামলা চলছে।

আরও পড়ুন:প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব সুপ্রকাশ গড়গড়ি

 

 

 

Related articles

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে কড়া পদক্ষেপ, সাসপেন্ড বারুইপুর থানার IC-SI

বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ। কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের (State Police)। সাসপেন্ড দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) থানার ভারপ্রাপ্ত...

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...