Monday, May 18, 2026

ফাইনাল পরীক্ষা শুরু, সকালেই শেষ কক্ষপথে প্রবেশ চন্দ্রযান ৩-এর

Date:

Share post:

চাঁদের বুকে ইতিহাস তৈরি করতে চলেছে ইসরো (ISRO) । আগামী ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণমেরুতে নামবে চন্দ্রযান ৩ (Chandrayaan3) মহাকাশযান। এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলেছে যাত্রা। পরিকল্পনা মতোই বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ পঞ্চম তথা শেষ কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। ইসরোর (ISRO)জানিয়েছে বৃহস্পতিবারেই চন্দ্রযানের মূল অংশ থেকে ল্যান্ডার বিক্রম (Vikram) আলাদা হয়ে যাবে। মানে আর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চন্দ্রযান-৩-এর চাঁদের বুকে নামার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ভারতের চন্দ্রযান ৩ অবস্থান করছে ১৫৩ কিলোমিটার X ১৬৩ কিলোমিটার কক্ষপথে।

চন্দ্রযান ৩ মিশন সফল হলে মহাকাশ গবেষণায় একটি উল্লেখযোগ্য মাইলস্টোন স্থাপন করতে চলেছে ISRO। গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয়েছিল ‘চন্দ্রযান-৩’-এর। এর আগে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের টানে পৃথিবীর কক্ষপথেই মহাকাশযানটি পাঁচবার কক্ষপথ পরিবর্তন করেছে। বৃহস্পতিবার চন্দ্রযান ৩-এর প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার ‘বিক্রম’-কে আলাদা করার কাজ শুরু হবে। শেষ মুহূর্তে সফট ল্যান্ডিং নিয়ে চিন্তাভাবনা বিজ্ঞানী মহলে।

 

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...