Friday, May 15, 2026

ঠাকুরপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পুলকার, আহ*ত ২ স্কুলপড়ুয়া

Date:

Share post:

নিউটাউনের পর এবার ঠাকুরপুকুরে স্কুল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পুলকার। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছে দুই স্কুল পড়ুয়া। ঘটনাস্থলে পুলিশ আহত পড়ুয়াদের উদ্ধার করে। খবর দেওয়া হয় অভিভাবকদের। অভিভাবকরা এসে জখম দুই পড়ুয়াকে বাড়ি নিয়ে যান।

আরও পড়ুনঃ ঘূর্ণাবতের জের! সকালেই বৃষ্টিস্নাত তিলোত্তমা, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
পুলিশ সূত্রে জানান হয়েছে, চার জন স্কুলপড়ুয়াকে নিয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের দিকে যাচ্ছিল একটি পুলকার। জোকা থেকে তারাতলার অভিমুখে যাওয়ার পথে আমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরপুকুর দাসপাড়া এলাকায় জেমস লং সরণির কাছে গাড়িটির চাকা ডিভাইডারে উঠে যায়। তারপরই গাড়িটি পাল্টি খেয়ে যায়। দুর্ঘটনার জেরে গাড়ির কাচ ভেঙে যায়। চার জন পড়ুয়ার মধ্যে দু’জনের আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই তাদের পরিবারে খবর দেয় পুলিশ।যদিও এই দুর্ঘটনায় বড়সড় বিপদ ঘটেনি।দুই পড়ুয়ার আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। যানজট এড়াতে দুর্ঘটনাস্থলে ক্রেন এসে উল্টে যাওয়া গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...