Sunday, May 17, 2026

দ্রাবিড়ের সঙ্গে বৈঠক জয় শাহের, বিশ্বকাপের আগে দলকে বিরাট বার্তা বোর্ড সচিবের

Date:

Share post:

ভারতের সাম্প্রতিক ফলাফল হতাশ করছে সমর্থকদের। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেট হোক বা টি-২০ সিরিজ। হতাশ হয়েছে ভারতীয় সমর্থরা। আর সূত্রের খবর, এরই প্রেক্ষিতেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আমেরিকায় বৈঠক করেন বিসিসিআই সচিব জয় শাহ। জানা যাচ্ছে, দলের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নন জয় শাহ। সামনেই দুটো হাইভোল্টেজ টুর্নামেন্ট। প্রথমটি হল এশিয়া কাপ আর দ্বিতীয়টি হল একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে ভালো ফল নজর বিসিসিআইয়ের। সেই নিয়েই দ্রাবিড়ের সঙ্গে জয় শাহ আলোচনা করেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে আমেরিকা গিয়েছিলেন জয় শাহ। সেই সময় ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ ম‍্যাচ খেলতে ফ্লোরিডায় ছিল টিম ইন্ডিয়া। সূত্রের খবর, সেই সময় জয় শাহ-র হোটেলেই বৈঠক হয়। প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক হয়। যদিও বোর্ডের অন্দরে বলা হচ্ছে এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে কান পাতলে শোনা যায়, এতটাও সরল বিষয়টি নয় এটি। দু’টি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে দ্রাবিড়ের সঙ্গে দেখা করে নিজের পরিকল্পনা জয় শাহ জানিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

সম্প্রতি ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে লজ্জাজনকভাবে হারে ভারতীয় দল। এরপরই দলের পারফরম্যান্স নিয়ে সরব হন প্রাক্তনীরা। কড়া ভাষায় সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। বলেন, কখনও কখনও ভারতকে খুব সাধারণ দল মনে হয়।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...