Sunday, May 17, 2026

যাদবপুর কাণ্ডের জের,মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট করলেন এমএসভিপি

Date:

Share post:

যাদবপুর কাণ্ডের পর নড়েচড়ে বসল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আচমকাই প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেলে সারপ্রাইজ ভিজিট করলেন এমএসভিপি বা উপাধ্যক্ষ। কথা বললেন পড়ুয়াদের সঙ্গে। ব়্যাগিং রুখতে তৈরি করে দিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ।ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন খোদ প্রিন্সিপাল, এমএসভিপি ও ফ্যাকাল্টি অফ স্টুডেন্ট ডিনও।এমনকী, প্রথম বর্ষের পড়ুয়াদের সাহস জোগাতে একাধিক নির্দেশ দিয়েছেন এমএসভিপি।

যাদবপুরের মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমত্যু ঘিরে তোলপাড় গোটা রাজ্য।বুধবার সন্ধেয় বৈঠকে বসেছিলেন মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির সদস্যরা। সেখানেই ঠিক হয়, শুধু রোগী নয়, যারা ভবিষ্যতে রোগীর চিকিৎসা করবেন, তাদের দিকেও নজর রাখতে হবে। তাই হস্টেলে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে হস্টেলে সারপ্রাইজ ভিজিট করবেন এমএসভিপি।

এই সিদ্ধান্তের পরই গিরিবাবু লেনের প্রথম বর্ষের হস্টেল থেকে সেই কাজ শুরু করেন তিনি।দিন কয়েক আগে প্রথম বর্ষের পড়ুয়ারা ভর্তি হয়েছেন। এই আবহে হস্টেলে হস্টেলে সারপ্রাইজ ভিজিট শুরু করল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি একাধিক পদক্ষেপের কথাও জানিয়েছেন মে়ডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ অঞ্জন অধিকারী।

সেই পদক্ষেপের মধ্যে আছে, প্রথম বর্ষের ১৫ জন পড়ুয়াকে নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ।গ্রুপে রাখা হয়েছে প্রিন্সিপাল, এমএসভিপি ও ফ্যাকাল্টি অফ স্টুডেন্ট ডিনকে।সিনিয়রদের নিয়ে তৈরি করা হয়েছে অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড।সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফেস্টের জন্য জোর করে চাঁদা তোলা যাবে না। এবিষয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়াদের আগাম সতর্ক করা হয়েছে।অনেক সময় দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারাও ব়্যাগিংয়ের শিকার হন। তাই শুধু প্রথম বর্ষের হস্টেল নয়, সিনিয়রদের হস্টেল-সহ মোট ১৭টি হস্টেল পরিদর্শন করা হবে বলে জানানো হয়েছে।

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...