Monday, March 16, 2026

মিডিয়া ফুটবলে ৩ গোলে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন বিশ্ব বাংলা সংবাদ

Date:

Share post:

মার্লিন গ্রুপের সহযোগিতায় ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে দু’দিনের মিডিয়া ফুটবল প্রতিযোগিতায় ইলেকট্রনিক্স বিভাগে চ্যাম্পিয়ন হল বিশ্ব বাংলা সংবাদ। রাজারহাটে মার্লিন গ্রুপের স্পোর্টস সিটি মার্লিন রাইজে শুক্রবার এই টুর্নামেন্টের ফাইনালে নিউজ টাইমকে ৩-০ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নিল বিশ্ব বাংলা সংবাদ।সুমন মুন্সী ২টি গোল করেন এবং মৈনাক পাত্র একটি গোল করেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বিশ্ব বাংলার কাছে রীতিমতো নাস্তানাবুদ হল প্রতিপক্ষ নিউজ টাইম।সবচেয়ে উল্লেখযোগ্য হল, গোলকিপার দেবস্মিত মুখোপাধ্যায়ের দক্ষতায় পুরো টুর্নামেন্টে একটিও গোল হজম করতে হয়নি বিশ্ব বাংলা সংবাদকে। সেমিফাইনালে ট্রাইব টিভিকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।

ফাইনালে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় ও শিশির ঘোষ।বৃহস্পতিবার এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং মেহতাব হোসেন। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ, মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাঙ্ঘভি, ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুভেন রাহা।

এবার এই টুর্নামেন্টে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া মিলিয়ে ২০ টিম অংশগ্রহণ করেছে। এখন বিশ্ববাংলা সংবাদ-সহ, টিভি ৯, আর প্লাস, সংবাদ প্রতিদিন, দূরদর্শন, জাগো বাংলা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে।

 

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...