Wednesday, May 20, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-আয়ার‍ল‍্যান্ড ম‍্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যশপ্রীত বুমরাহ- নেতৃত্বে ডাকওয়ার্থ লুইস নিয়মে আয়ারল্যান্ডকে হারাল ভারত। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল।

২) চোট সারিয়ে ১১ মাস পরে ভারতীয় দলে ফিরে নজর কাড়লেন যশপ্রীত বুমরাহ। বিশ্বকাপের আগে বুমরাহ কেমন খেলেন সে দিকেই নজর ছিল সবার। প্রথম ম্যাচে লেটার মার্কস নিয়ে পাশ করলেন তিনি। প্রথম ওভারেই নিলেন জোড়া উইকেট।

৩) দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সমস্যা চার নম্বর ব্যাটার। সম্প্রতি সেই নিয়ে মুখ খোলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভ বলেন, ‘‘কে বলল আমাদের দলে চার নম্বর ব্যাটার নেই? এখন ভারতে অনেক ব্যাটার। তার মধ্যে তিলক বর্মা অন্যতম।

৪) ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন দ্রুততমা ভারতীয় অ্যাথলিট দ্যুতি চাঁদ। চার বছরের জন্য নির্বাসিত করা হয়েছে জাতীয় রেকর্ডের মালকিনকে। শাস্তি হিসাবে ২০২৩ সালে তাঁর জেতা সব পদক, পুরস্কার কেড়ে নেওয়া হবে। মুছে দেওয়া হবে গত আট মাসের সব পরিসংখ্যান।

৫) বিশ্বকাপের পর শুধু টেস্ট ক্রিকেট খেলা উচিত বিরাট কোহলির। বিরাটকে নিয়ে হঠাৎই সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন শোয়েব আখতার। শোয়েবের মতে, কোহলির উচিত সচিন তেন্ডুলকরের ১০০ শতরানের নজির স্পর্শ করার লক্ষ্য নিয়ে খেলা।

আরও পড়ুন:Ind vs Ireland: বল হাতে ম্যাজিক বুমরার, DLS নিয়মে ২ রানে জয় ভারতের!

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...