Thursday, June 25, 2026

ছাত্রীর ছবি তুলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ! প্রতিবাদে পড়ুয়াদের বি*ক্ষোভে উত্তেজ*না রাজস্থান বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

লুকিয়ে ছাত্রীর ছবি তুলে সেই ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পড়ুয়ারা। ঘটনায় শুক্রবার অনুসন্ধানের নির্দেশ দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটয়ান্টি ঘটেছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানে।

আরও পড়ুনঃ ব়্যা.গিংয়ের জেরেই অন্ধ্রপ্রদেশে রহস্য মৃ.ত্যু বাংলার পড়ুয়ার? হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে পরিবার
ছাত্রীর অভিযোগ, লুকিয়ে তাঁর ছবি তোলেন এক নিরাপত্তারক্ষী। তার পর সেই ছবি সকলকে পাঠানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানান তাঁরা।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনন্দ ভালেরাও এক বিবৃতিতে বলেছেন, ‘‘নিরপেক্ষ ভাবে তদন্ত চালানো হচ্ছে। যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে জানিয়েছেন বন্দর সিন্দ্রি থানার স্টেশন হাউস অফিসার দলপত সিংহ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...