Thursday, June 4, 2026

আসন্ন বিশ্বকাপের জন‍্য দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

সামনেই একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসতে চলেছে ক্রিকেটের মেগা টুর্নামেন্টের আসর। দীর্ঘদিন ধরে ভারতের ঝুলিতে নেই আইসিসির কোন ট্রফি। সেই খরা কাটাতেই মরিয়া ভারতীয় দল। কেমন হবে বিশ্বকাপে ভারতের দল। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রাক্তন ক্রিকেটাররা তাদের মতামত জানাতেও এই নিয়ে পিছ পা হচ্ছেন না। আর এবার বিশ্বকাপের জন‍্য ভারতের প্রথম একাদশ বাছলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে বিশ্বকাপে ভারতের উচিত তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গঠন করা।

এক অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”
ভারতের উচিত অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়া। যশস্বী জয়সওয়াল, ঈশান কিষানের মতো ভাল ব্যাটার রয়েছে। তাদেরও দলে নেওয়া উচিত। রাহুল দ্রাবিড় ও নির্বাচকদের সামনে অনেক বিকল্প রয়েছে। সব দিক ভেবে দল তৈরি করা উচিত।”

এরপাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে রবিচন্দ্রন অশ্বিন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলার হলেও তিনি অশ্বিনকে বিশ্বকাপের দলে দেখছেন না তিনি। উইকেটরক্ষক হিসাবে সৌরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ঈশান কিষানেরই খেলা উচিত যেহেতু ঋষভ পন্থ এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন নি।”

আরও পড়ুন:ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে মুখ খুললেন সৌরভ, চার নম্বরে দেখতে চান এই ব‍্যাটারকে

 

 

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...