Friday, June 5, 2026

“প্যাংগং বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা”! বাবার জন্মদিন উদযাপন করতে নয়া অবতারে রাহুল

Date:

Share post:

এবার নয়া অবতারে ধরা দিলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) পর থেকেই নয়া অবতারে ধরা দিচ্ছেন সোনিয়া তনয়। আর সম্প্রতি তিন দিনের জন্য লেহ-লাদাখ (Leh-Ladakh) সফরে গিয়েছেন তিনি। সেখানেই নতুন লুকে ধরা দিলেন রাহুল। একেবারে পোশাক পরে স্পোর্টস বাইক চালালেন ওয়ানাড়ের সাংসদ। রাহুলের পরনে ছিল সিক্স পকেট প্যান্ট আর টি শার্ট। জানা গিয়েছে, এদিন পাশের একটি তাঁবুতে থাকবেন রাহুল।

রবিবার অর্থাৎ ২০ অগাস্ট রাজীব গান্ধীর জন্মদিন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম বার লেহ-লাদাখ সফরে গিয়েছেন রাহুল। আগামী মাসে কার্গিল হিল কাউন্সিলের নির্বাচন রয়েছে। ফলে রাহুলের এই সফরের পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিন বাইক সওয়ারির ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করে রাহুল লিখেছেন, আমার বাবা বলতেন প্যাংগং লেক (Pangong Lake) বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা। আমরা এখন সেদিকেই চলেছি।

দিন কয়েক আগেই কর্ণাটকের নির্বাচনী প্রচারে (Karnataka Election Campaign) ডেলিভারি বয়ের বাইকে ঘুরে চমক দিয়েছিলেন রাহুল গান্ধী। আবার সাংসদ পদ খুইয়েও ট্রাকচালকদের অভাব অভিযোগ বুঝতে তিনি আম্বালায় রাতভর ট্রাকে চেপে ঘুরেছিলেন। আবার কখনও গ্যারেজে ঢুকে মেকানিকের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন ওয়ানড়ের সাংসদ। এবার লাদাখে বাইক চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন সোনিয়া তনয়। লোকসভা নির্বাচনের আগে এভাবেই সাধারণের ভিড়ে মিশে থেকেই মন জয় করতে চান রাহুল।

 

 

 

 

Related articles

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...