Saturday, June 13, 2026

দীর্ঘ ১১ মাস পর দলে ফিরে দুরন্ত পারফরম্যান্স, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন বুমরাহ?

Date:

Share post:

চলছে ভারত-আয়ারল‍্যান্ড টি-২০ সিরিজ। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে প্রত‍্যাবর্তন হয়েছে যশপ্রীত বুমরাহ-র। এই সিরিজে তরুণদের নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দীর্ঘ ১১ মাস পর চোট সারিয়ে ফের ভারতীয় দলে। আর নেমেই প্রথম ম‍্যাচে সাফল‍্য পেলেন বুমরাহ। ডিএলএস পদ্ধতিতে দুই রানে জয়ের পাশাপাশি ম্যাচে ২৪ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। আর এই জয়ে খুশি তারকা এই পেসার।

ম‍্যাচ শেষে এই নিয়ে বুমরাহ বলেন,”আমি চিন্তিত ছিলাম না, কিন্তু খুব খুশি হয়েছি ফিরে আসতে পেরে। যখন আপনি অধিনায়কত্ব করেন, তখন নিজের পারফরম্যান্স থেকেও দলের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবেন। ”

এরপর বুমরাহ আরও বলেন,” খুব ভালো লাগছিল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এতগুলি সেশন করার পর মনে হয়নি যে নতুন কিছু করছি। এর পুরো কৃতিত্ব দেব এনসিএ-কে। সেখানকার কর্মীদের, যারা আমার মন ভালো রেখেছিল। ওনারা নিজের জন্য ভাববেন না, ওনারা অন্যদের জন্য ভাববেন।”

আরও পড়ুন:আসন্ন বিশ্বকাপের জন‍্য দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...