Thursday, May 14, 2026

বিহারে প্রাতঃভ্রমণে বেরিয়ে খু*ন শিক্ষক, উদ্বিগ্ন প্রশাসন

Date:

Share post:

প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রোজকার মতো। ভাবেননি সেটাই হবে তার শেষ প্রাত:ভ্রমণ।শেষ পর্যন্ত খুন হতে হল বিহারের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে। আততায়ীর গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রয়াতের নাম জহর চৌধুরী। তিনি বিহারের ফতেহার বাসিন্দা।জানা গিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে খুন হন তাঁর ছেলে। সেই হত্যাকাণ্ডের সাক্ষী ছিলেন ওই বৃদ্ধ। এবার তাঁকেও খুন  করল দুষ্কৃতীরা। তিন দুষ্কৃতীর মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল। বাইকে করে এসে তারা গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু হয়েছে। কিন্তু কি কারণে ওই শিক্ষককে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলশ।এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তকারীদের ধারণা, এই খুনের পিছনে রয়েছে কোনও জমি সংক্রান্ত বিবাদ। স্থানীয়দের সঙ্গে কথা বলে অনেক তথ্য হাতে এসেছে পুলিশের।সেগুলো কতটা সত্য তা যাচাই করে দেখছে পুলিশ।

বিহারে যেভাবে একের পর এক খুনের ঘটনা ঘটছে তাতে উদ্বিগ্ন প্রশাসন। পুরো বিষয়টির ওপর নজর রাখছে পুলিশ।

 

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...