Thursday, May 14, 2026

যাদবপুরে VC নিয়োগ মামলায় রাজ্যপালকে ‘পার্টি’ করার নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University) অস্থায়ী উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Anand Bose)। এই নিয়োগকে চ্যালেঞ্জ করে রাজ্যের দায়ের করা মামলায় রাজ্যপালকে পার্টি করার নির্দেশ দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলাটি উঠলে রাজ্যের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি(Abhishek Manu Singhvi)। ২ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি।

ছাত্রমৃত্যু নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টালমাটাল পরিস্থিতির মাঝেই রাজ্যের সঙ্গে আলোচনা না করে একতরফা উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল। এই সিদ্ধান্তের পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার এই মামলায় রাজ্যের হয়ে সওয়াল করে অভিষেক মনু সিংভি বলেন, রাজ্যকে এড়িয়ে বেআইনি ভাবে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। এই মামলায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে পার্টি করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি সব পক্ষকে এই মামলায় নোটিস দিতে হবে আগামী ২ সপ্তাহের মধ্যে। তারপর ফের শুনানি।

উল্লেখ্য, সম্প্রতি গণিত বিভাগের(Department of Mathematics) বিভাগীয় প্রধান বুদ্ধদেব সাহুকে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার রাতেই রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে রাজ্যপালের এমন একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজ্য সরকার। এরপরই রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সরকার।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...