Monday, May 25, 2026

কার্গিলে ‘কাবুলিওয়ালা’!সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আউটডোর

Date:

Share post:

সুমন ঘোষ (Suman Ghosh) পরিচালিত ‘কাবুলিওয়ালা’ (Kabuliwala)ছবি নিয়ে প্রথম দিন থেকেই আলাদা করে উন্মাদনা তৈরি হয়েছে। নাম ভূমিকায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করছেন ‘মিঠাই’ সিরিয়াল খ্যাত শিশুশিল্পী অনুমেঘা কাহালি। সাহিত্য আর সিনেমা এক ফ্রেমে এনে বাঙালি নস্টালজিয়ার কথা মাথায় রেখে এই সিনেমা তৈরি করা পরিচালকের কাছেও বেশ চ্যালেঞ্জিং। এই সিনেমা মানেই কল্পনায় আফগানিস্তানকেই মনে করেন দর্শক। কিন্তু শোনা যাচ্ছিল শারীরিক নানা জটিলতার কারণে অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)বিদেশে শুটিং করতে আপত্তি জানিয়েছিলেন। তাই লোকেশন নিয়ে টালবাহানা চলছিল। অবশেষে ফাইনাল ডেসটিনেশন হল কার্গিল।

প্রথমে শোনা গিয়েছিল, আফগানিস্তানে নাকি ছবির কিছু অংশের শুটিং হতে পারে। কিন্তু এই মুহূর্তে সেই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিচার করে সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতারা। তারপর পশ্চিম এশিয়ার তাজিকিস্তান এবং উজবেকিস্তানের নামও ভাবনায় আনা হয়েছিল। পরে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত বদল করা হয় এবং দেশেই শুটিং করা হবে বলে প্রযোজনা সংস্থা সূত্রে খবর। কাবুলিওয়ালা ছবির আউটডোর শুটিং হবে কার্গিলে। চলতি মাসের শেষেই লোকেশনে পৌঁছে যাওয়ার কথা ইউনিটের। বহুদিন পরে ওই অঞ্চলে বাংলা ছবির শুটিং হবে বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...

রাজ্যের নতুন সিইও নীলম মীনা, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের 

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে নীলম মীনার নাম ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের...