Saturday, March 14, 2026

যাদবপুরে র‌্যাগিংয়ের প্রমাণ পেলেন রাজ্য মানবাধিকার কমিশনের তদন্তকারীরা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যুকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য।গত ৯ অগস্ট রাতে র‌্যাগিং হয়েছিল বলে প্রমাণ পেলেন তদন্তকারীরা। রাজ্য মানবাধিকার কমিশন সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীরা সেদিনের রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান খতিয়ে দেখে এই প্রমাণ পেয়েছেন। মঙ্গলবারই যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছিল রাজ্য মানবাধিকার কমিশনকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ৩০টিরও বেশি ফাইল পাঠানো হয়েছে কমিশনের কাছে।

ঘটনার রিপোর্ট এবং সাক্ষীদের বয়ান খতিয়ে দেখতে শুরু করেছে কমিশনের তদন্তকারী দল। ২৪ ঘণ্টার মধ্যেই কমিশনের কাছে তাঁরা রিপোর্ট পেশ করবেন বলে জানা গিয়েছে। সেই রিপোর্টেই না কি র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিভিন্ন বয়ানেই র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুক বলেন, রাজ্য মানবাধিকার কমিশন তাঁদেরকে এ ব্যাপারে কিছু জানায়নি।যে রিপোর্ট চাওয়া হয়েছিল, তার পুরোটাই আমরা জমা দিয়ে দিয়েছি। কমিশন আমাদের র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে বলে কিছু জানায়নি। একই সঙ্গে রেজিস্ট্রার জানান, বুধবার জাতীয় মানবাধিকার কমিশন থেকেও বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট বুধবারই পাঠাবেন তিনি।

গত ৯ অগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের নীচে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এক ছাত্রকে। পরের দিনই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ আনেন মৃত পড়ুয়ার বাবা-মা। হস্টেল আঁকড়ে পড়ে থাকা প্রাক্তনীদের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। তার পর থেকেই সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এ যাবৎ গ্রেফতার হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে অন্তত ১৩ জন।

 

 

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...