Saturday, March 14, 2026

কেমন দেখতে লাগছে চন্দ্রপৃষ্ঠ, অবতরণের পর ছবি পাঠালো চন্দ্রযান ৩

Date:

Share post:

ইতিহাস গড়ে বুধবার নির্দিষ্ট সময়েই চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় সময় লেগেছে ১৯ মিনিট। আর চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর কেমন দেখতে লাগছে সেই এলাকা, সেই ছবি তুলে পাঠাল বিক্রমের ল্যান্ডিং ইমেজার ক্যামেরা। ছবিতে দেখা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠে তুলনামূলক সমান অংশ বা ফ্ল্যাট রিজিয়ন বেছে নিয়েছে চন্দ্রযান ৩। ছবিতে দেখা গিয়েছে ইসরোর পাঠানো মহাকাশযানের ল্যান্ডিং সাইটের অংশবিশেষ। চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩।

প্রসঙ্গত, বুধবার নির্দিষ্ট সময়েই চাঁদের মাটিতে সফল অবতরণ করে ল্যান্ডার বিক্রমের। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় সময় লেগেছে ১৯ মিনিট। তৈরি হয়েছে ইতিহাস। বুধবার ঠিক সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে হাসি আর গর্বের মেলবন্ধন উজ্জ্বল করল ভারতের তেরঙ্গাকে। এখনও পর্যন্ত পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে তাদের মহাকাশযান নামাতে পেরেছিল। চন্দ্রযান-৩ সফল হওয়ায় ভারত এই তালিকার চতুর্থ দেশ হল। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের পুরো কৃতিত্ব পকেটে পুরে নিল ইসরো। আর দেশ তথা ইসরোর এমন সাফল্যে উচ্ছ্বসিত সকলেই।

আরও পড়ুন- সৌজন্যের রাজনীতি: প্র.য়াত বিজেপি বিধায়কের বাড়িতে ধূপগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...