Tuesday, March 17, 2026

চন্দ্রযান-৩: নাসা-ইএসএ’র সাহায্য নিচ্ছে ইসরো

Date:

Share post:

ইতিহাস তৈরি করে চাঁদের দেশে ভারত। সফল ইসরোর (ISRO) চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। দেশের মহাকাশ বিজ্ঞানীদের জন্য গর্বিত গোটা দেশ। কিন্তু ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার দূরে থাকা বিক্রম ল্যান্ডারের (Vikram Lander) সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে দেশীয় প্রযুক্তির পাশাপাশি বিদেশি এজেন্সির সাহায্য নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

ইসরো সূত্রে জানা গিয়েছে, চন্দ্রযান ৩-এর প্রোপালসান মডেল, চন্দ্রযান ২-এর অরবিটারও চাঁদের চারপাশে চক্কর দিচ্ছে। তাদের সঙ্গে সংযোগ রাখা হচ্ছে ৩২ মিটারের একটি ডিস অ্যান্টেনার সাহায্যে। ভারতের সর্ববৃহৎ এই অ্যান্টেনাটি বসানো রয়েছে বেঙ্গালুরু কাছে বাইলুরুতে। কিন্তু, ল্যান্ডার যে মুহূর্তে চাঁদের অন্ধকারময় অংশের দিকে চলে যাবে, তখন এটি দিয়ে আর তাকে ট্র্যাক করা সম্ভব নয়।

আর তখনই সাহায্যের জন্য এগিয়ে আসবে আমেরিকার ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ও ইউরোপীয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। তাদের ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে বিক্রম, চন্দ্রযান ৩-এর প্রোপালসান মডেল, চন্দ্রযান ২-এর অরবিটারের সঙ্গে যোগাযোগ রাখবে ইসরো। অর্থাৎ, চন্দ্রযান ৩-এর একশো শতাংশ সফলতার জন্য কোনও ঝুঁকি নিতে চায় না ইসরো।

 

 

 

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...